মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২৩১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: যে পোশাক নারী-দেহ স্পষ্ট করে দেয় অথবা পুরুষের সাদৃশ্য রাখে সেগুলো পরা মহিলাদের জন্য নিষিদ্ধ।
২৩১। আতা (র) সূত্রে হুযায়ল গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা)-কে দেখলাম যে, তিনি 'হিল্ল' (হারামের বাইরে এবং মীকাতের ভিতরের এলাকা)-এর মধ্যে বসবাস করতেন আর হারাম শরীফে সালাত আদায় করতেন। (অর্থাৎ তিনি সে সময় মক্কায় বসবাস করতেন। বর্ণনাকারী বলেন, এক সময় আমি তার নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি আবু জাহলের কন্যা উম্মু সা'ঈদকে দেখলেন যে, সে গলায় ধনুক নিয়ে পুরুষের ন্যায় হেঁটে যাচ্ছে। আবদুল্লাহ (রা) বললেন, এই মহিলা কে? হুযালী গোত্রের লোকটি বলল, তখন আমি বললাম, সে উম্মু সাইদ বিনত আবি জাহল। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে সকল মহিলা পুরুষের সাদৃশ্য ধারণ করে তারা আমাদের দলভুক্ত নয় এবং যে সব পুরুষ নারীদের সাদৃশ্য ধারণ করে তারাও না।
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب نهى المرأة أن تلبس ما يحكى بدنها أو تشبَّه بالرجال
عن عطاء عن رجل من هذيل قال رأيت عبد الله بن عمرو بن العاص رضى الله عنهما ومنزله فى الحل ومسجده فى الحرم (8) قال فبينا أنا عنده رأى أم سعيد ابنة أبى جهل متقلدة قوسا وهى تمشى مشية الرجل، فقال عبد الله من هذه؟ قال الهذلى فقلت هذه أم سعيد بنت أبى جبل فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس منا من تشبه بالرجال من النساء ولا من تشبه بالنساء من الرجال