মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২২৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২২৬। হুমায়দ ইবন আবদির রহমান (র) থেকে বর্ণিত যে, তিনি মু'আবিয়া (রা)-কে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে দেখেছেন। সে সময় তাঁর হাতে চুলের একটি খোঁপা ছিল। বর্ণনাকারী বলেন, আমি তাকে বলতে শুনেছি, হে মদীনাবাসী। তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এটা হতে নিষেধ করতে শুনেছি এবং তিনি বলেছেন, বনু ইসরাঈল তখনই আযাবে লিপ্ত হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব গ্রহণ করেছে।
(বুখারী, মুসলিম, ইমামদ্বয় ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
عن حميد بن عبد الرحمن أنه رأى معاوية يخطب على المنبر وفى يده قصة (8) من شعر قال سمعته يقول أن علماؤكم (9) يا أهل المدينة سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن مثل هذا، وقال انما عذب بنو اسرائيل حين اتخذت هذه نساؤهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান