মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২২৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: যে পোশাক নারী-দেহ স্পষ্ট করে দেয় অথবা পুরুষের সাদৃশ্য রাখে সেগুলো পরা মহিলাদের জন্য নিষিদ্ধ।
২২৭। উসামা ইবন যায়দ (রা) থেকে বর্ণিত যে, তার পিতা উসামা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে একটি মোটা কুবতী (মিশরীয় সাদা কোমল বস্ত্র বিশেষ) পরতে দিলেন। সেটা দিহয়া কালবী (রা) তাকে হাদিয়া করেছিলেন। পরে আমি সেটা আমার স্ত্রীকে পরতে দিলাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তোমার কী হল? কেন তুমি কুবতী বস্তুটি পরিধান কর নি? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। সেটা আমার স্ত্রীকে পরার জন্য দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তাকে নির্দেশ দাও যেন সে এর নীচে গাউন ব্যবহার করে। কেননা, আমি আশংকা করছি যে, সেটা তার দেহাবয়ব প্রকাশ করবে।
(বায়হাকী, তবারানী। শাফি'ঈ, বাযযার)
(হায়সামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন 'আকীল দুর্বল। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(বায়হাকী, তবারানী। শাফি'ঈ, বাযযার)
(হায়সামী (র) বলেছেন, হাদীসটির সনদে বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন 'আকীল দুর্বল। তবে তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب نهى المرأة أن تلبس ما يحكى بدنها أو تشبَّه بالرجال
عن ابن أسامة بن زيد أن أباه أسامة قال قال كساني رسول الله صلى الله عليه وسلم قبطية (1) كثيفة كانت مما اهداها دحية الكلى فكسوتها امرأتى فقال لى رسول الله صلى الله عليه وسلم مالك لم تلبس القبطية؟ قلت يا رسول الله كسوتها امرأتى، فقال لى رسول الله صلى الله عليه وسلم مرها فلتجعل تحتها غلالة (2) انى أخاف أن تصف حجم عظامها