মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২২৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২২৫। সা'ঈদ ইবন মুসাইয়িব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মু'আবিয়া (রা) নবী (ﷺ) এর মিম্বরে অথবা মদীনার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন। সে সময় তিনি চুলের একটি খোঁপা বের করে বললেন, আমি জানতাম না যে, ইয়াহূদীরা ব্যতীত অন্য কেউ এ কাজ করে। নিশ্চয় রাসুলুল্লাহ (ﷺ) এটাকে 'মিথ্যা' আখ্যায়িত করেছেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
عن سعيد بن المسيب قال خطب معاوية "رضى الله عنه" على منبر النبى صلى الله عليه وسلم أو منبر المدينة فأخرج كبة (5) من شعر قال ما كنت أرى أن أحدا يفعل هذا غير اليهود، إن رسول الله صلى الله عليه وسلم سماه الزور