মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২২৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২২৪। আমাকে আবদুল মালিক ইবন আমর (র) ও আবদুস সামাদ (র) হাদীস বর্ণনা করেছেন। তারা বলেন, আমাদেরকে হিশাম (র) কাতাদা (র) থেকে, তিনি সা'ঈদ ইবন মুসায়িব (র) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা মু'আয়াবিয়া ইবন আবি সুফিয়ান (রা) বললেন, নিশ্চয় তোমরা নিকৃষ্ট প্রথা উদ্ভাবন করেছ। আর নবী (ﷺ) কৃত্রিম চুল সংযোজন করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী আবদুস সামাদ (র) বলেছেন, কৃত্রিম চুল সংযোজন করা। বর্ণনাকারী বলেন, সে সময় এক ব্যক্তি একটি লাঠি নিয়ে এল। যার মাথায় একটি চুলের খোঁপা ছিল। মু'আবিয়া (রা) বললেন, লক্ষ্য কর। এটাই হল কৃত্রিম চুল সংযোজন। বর্ণনাকারী আবূ 'আমির (র) বলেন, কাতাদা (রা) বলেছেন, এটা এমন বস্তু যা দ্বারা মহিলাগণ তাদের চুলের পরিমাণ বাড়িয়ে দেয়।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
حدّثنا عبد الملك بن عمرو وعبد الصمد قالا حدثنا هشام عن قتادة عن سعيد (يعنى ابن المسيب) قال قال معاوية "يعنى ابن أبى سفيان" ذات يوم إنكم أحدثتم زىّ سوء (11) نهى رسول الله صلى الله عليه وسلم عن الزور (1) قال عبد الصمد الزور، قال وجاء رجل بعصا على رأسها خرقة (2) فقال ألا وهذا الزور، قال أبو عامر قال قتادة هو ما يكثر به النساء أشعارهن من الخرق
tahqiqতাহকীক:তাহকীক চলমান