মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২২৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২২৩। ইয়াযীদ ইবন মুররা (র) সূত্রে লুমায়স (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)- কে জিজ্ঞাসা করলাম যে, মহিলা স্বীয় স্বামীর ভালবাসা লাভের জন্য প্রসাধনী ব্যবহার করতে পারবে? তিনি বললেন, আল্লাহ তা'আলা যে বস্তুর প্রতি নযর করেন না: তুমি তা সরিয়ে ফেল। বর্ণনাকারী বলেন, জনৈক মহিলা আয়েশা (রা) বলল, হে মা। আয়েশা (রা) বললেন, আমি তোমাদের মা নই; বরং তোমাদের বোন। আয়েশা (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রমযানের প্রথম দুই দশকে সালাতও আদায় করতেন, নিদ্রায়ও যেতেন। শেষ দশক আসলে তিনি কোমর বেঁধে ইবাদতে নিমগ্ন হতেন।
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী জাবির জু'ফী অত্যন্ত দূর্বল। আর বর্ণনাকারী লুমায়স অজ্ঞাত।)
(হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী জাবির জু'ফী অত্যন্ত দূর্বল। আর বর্ণনাকারী লুমায়স অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
عن يزيد بن مرة عن لميس انها قالت سألت عائشة قالت قلت لها المرأة تصنع الدهن تحبب (7) إلى زوجها فقالت أميطى عنك تلك التى لا ينظر الله عز وجل اليها، قالت وقالت امرأة لعائشة يا أمه، فقالت عائشة لست بأمكن ولكنى أختكن (8) قالت عائشة وكان رسول الله صلى الله عليه وسلم يخلط العشرين (9) بصلاة ونوم فاذا كان العشر شمَّر وشد المئزر وشمَّر