মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২১৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২১৯। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন এমন মহিলার ওপর যে মুখমণ্ডল রং করে, আর যে রং গ্রহন করে এবং যে উল্কি অংকন করে আর যে উল্কি গ্রহণ করে এবং যে কৃত্রিম চুল সংযোজন করে আর যাকে সংযোজন করে (অন্য বর্ণনায় অতিরিক্ত আছে) এবং যে স্বীয় (কপাল বা ভ্রু) চুল উপড়িয়ে ফেলে আর যে অন্যের দ্বারা চুল উপড়ায়।
(হাদীসটি হায়াসামী (র) বর্ণনা করে বলেছেন, হাদীসটি সনদে একজন বর্ণনাকারিণী অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يلعن القاشرة والمقشورة والواشمة والمستوشمة والواصلة والمتصلة (زادت فى رواية) والنامصة والمتنمصة
tahqiqতাহকীক:তাহকীক চলমান