মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ২২০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২২০। আলকামা (র) সূত্রে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা'আলা এমন সব মহিলাদের ওপর লা'নত করেছেন যারা (অন্যের গায়ে) উল্কি অংকন করে এবং যারা উল্কি গ্রহণ করে। এবং যারা (কপাল বা ভ্র) চুল উপড়িয়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁত ফাঁকা করে এবং যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। বর্ণনাকারী বলেন, এরপর ঘরের ভিতরের অবস্থিত উম্মু ইয়াকুব (র) নামের এক মহিলার নিকট এ সংবাদ পৌছলে সে তাঁর নিকট এসে বলল, আমার নিকট সংবাদ পৌঁছেছে যে, আপনি নাকি এরূপ এরূপ কথা বলেছেন। তিনি বললেন, আমি কেন তাদের ওপর লা'নত করব না, যাদের ওপর (ﷺ) রাসূলুল্লাহলা'নত করেছেন? আল্লাহ তা'আলার কিতাবেও তো এ সম্বন্ধে নির্দেশ রয়েছে। মহিলা বলল, নিশ্চয় আমি পূর্ণ কুরআন পড়ে থাকি; কিন্তু আমি এ নির্দেশ তো পাই নি? এরপর আবদুল্লাহ (রা) বললেন, যদি তুমি (মনোযোগসহকারে) পড়তে, তবে অবশ্যই এ নির্দেশ পেতে। তুমি কি এ আয়াত পড়নি-
مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا
রাসূল (ﷺ) তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে নিষেধ করে তা হতে তোমরা বিরত থাক।
সে মহিলা বলল, হ্যাঁ। তিনি বললেন, তবে (শুন,) নবী এসব করতে নিষেধ করেছেন। সে বলল, আমি তো মনে করি যে, আপনার পরিবারস্থ লোকেরাও এসব করে থাকে। তিনি বললেন, তুমি যাও এবং তাদেরকে দেখ। এরপর সে মহিলা দেখল; কিন্তু তার কাঙ্ক্ষিত কিছু দেখল না। সে এসে বলল, আমি এসব কিছু দেখতে পাই নি। তিনি বললেন, যদি এরূপ হত, তবে তারা আমাদের সঙ্গে বসবাস করতে পারত না। বর্ণনাকারী (সুফিয়ান সাওরী) বলেন, আমি তাকে (মানসুর) আবদুর রহমান ইবন আবিস (র) সূত্রে উম্মু ইয়াকুব (র) থেকে হাদীস বর্ণিত যে, এক মহিলা ইবন মাসউদ (রা)-এর নিকট এসে বলল, আমি সংবাদ পেয়েছি যে, আপনি অন্য নারীর মাথায় কৃত্রিম চুল সংযোজন করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, এটা কি আপনি আল্লাহর কিতাবে পেয়েছেন, নাকি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেন, আমি এটা আল্লাহর কিতাবেও পেয়েছি এবং রাসূলুল্লাহ (ﷺ) - এর কাছেও শুনেছি। সে বলল, আল্লাহর শপথ! আমি তো কিতাবের উভয় মলাটের মাঝে খুঁজেছি। তিনি বললেন, তুমি কি এ হাদীস এর শেষাংশে রয়েছে যে, সে বলল, আল্লাহর শপথ! আমি তো কিতাবের উভয় মলাটের মাঝে খুঁজেছি। হাদীস এর শেষাংশে রয়েছে যে, সে বলল, তবে (অর্থাৎ আমি কোন কিছু নিষেধ করে, তা নিজেই পালন করলে) তো আমি শু'আয়ব (আ)-এর এই নির্দেশনা লঙ্ঘনকারী সাব্যস্ত হবো। অর্থাৎ (আমি তোমাদেরকে যা হতে নিষেধ করি, আমি নিজে তা করতে ইচ্ছা করি না।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)

كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
عن علقمة عن عبد الله قال لعن الله الواشمات والمتوشمات والمتنمصات (2) والمتفلجات للحسن (3) المغيرات خلق الله، قال فبلغ امرأة فى البيت يقال لها أم يعقوب (4) فجاءت اليه فقالت بلغنى انك قلت كيت وكيت، فقال مالى لاألعن من لعن رسول الله صلى الله عليه وسلم فى كتاب الله عز وجل (5) فقالت انى لأقرأ ما بين لوحيه (6) فما وجدته، فقال ان كنت قرأتيه فقد وجدتيه، أما قرأت (ماأتاكم الرسول فخذوه، فانتهوا) قالت بلى، قال فان النبى صلى الله عليه وسلم نهى عنه قالت أنى لأظن أهلك يفعلون (7) قال اذهبى فانظرى، فنظرت فلم تر من حاجتها شيئا فجاءت فقالت ما رأيت شيئا، قال لو كانت كذلك لم تجامعنا (8) قال وسمعته من عبد الرحمن (9) بن عابس يحدثه عن أم يعقوب سمعه منها فاخترت حديث منصور (ومن طريق ثان) (10) عن مسروق أن امرأة جاءت الى ابن مسعود فقالت أنبئت أنك تنهى عن الواصلة: فال نعم، فقالت أبشئ تجده فى كتاب الله أم سمعته عن رسول الله صلى الله عليه وسلم؟ فقال أجده فى كتاب الله وعن رسول الله صلى الله عليه وسلم، فقالت والله لقد تصفحت ما بين دفتى المصحف الحديث (وفى آخره) قال ما حفظت اذًا وصية العبد الصالح (1) (وما أريد أن أخالفكم الى ما أنهاكم عنه)