মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ২১৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদ: চুল সংযোজন এবং তৈল ব্যবহার করা।
২১৮। মাকিল ইব্‌ন ইয়াসার (রা) থেকে বর্ণিত যে, জনৈক আনসারী ব্যক্তি এক মহিলাকে বিয়ে করল। পরে মহিলার চুল পড়ে যায়। এরপর নবী (ﷺ) -কে কৃত্রিম চুল সংযোজন করা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি কৃত্রিম চুল সংযোজনকারিনী এবং সংযোজনপ্রার্থিনীর ওপর লা'নত করেছেন।
(তাবারানী)
(হাদীসটির সনদে বর্ণনাকারী ফযল ইবন দালহাম নির্ভরযোগ্য। তবে তার মধ্যে সামান্য দুর্বলতা আছে। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب ما جاء فى وصل الشعر والدهن
عن معقل بن يسارأن رجلا من الأنصار تزوج امرأة فسقط شعرها فسئل النبى صلى الله عليه وسلم عن الوصال، فلعن الواصلة والموصولة
tahqiqতাহকীক:তাহকীক চলমান