মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে বড় ঘণ্টা বা ছোট ঘন্টা থাকে এবং তারা এখণ কাফেলার সঙ্গ দেয় না যাদের নিকট এসব থাকে। ঘণ্টা রাখা নিষিদ্ধ।
১৬৩। মুজাহিদ (র) থেকে বর্ণিত যে, আয়েশা (র)-এর আযাদকৃত দাস তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি তাকে (সাওয়ারীর) পিছনে থেকে চালিয়ে নিয়ে যেতেন। (তিনি বলেন,) যখন আয়েশা (রা) সামনের দিকে ঘণ্টির শব্দ শুনতে পেতেন, তখন তিনি বলতেন, আমাকে দাঁড় করাও। তখন তিনি দাঁড়িয়ে থাকতেন। যাতে তিনি তা শুনতে না পান। আর যদি পিছন দিক হতে শুনতে পেতেন, তখন বলতেন, আমাকে দ্রুত চালাও। যাতে আমি এটা শুনতে না পাই। তিনি আরো বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়, কতক জিন এটার পিছনে চলে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, এটা আহমাদ (র) বর্ণনা করেছেন। তিনি আরো বলেছেন যে, আয়েশা (রা)-এর আযাদকৃত দাস অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه جرس أو جلجل ولا تصحب ركبا فيه ذلك والنهى عن اتخاذه
163- عن مجاهد ان مولى لعائشة رضى الله عنها أخبره كان يقود بها أنها كانت اذا سمعت صوت الجرس أمامها قالت قف بى فيقف حتى لا تسمعه، واذا سمعته وراءها قالت أسرع بى حتى لا أسمعه، وقالت قال رسول الله صلى الله عليه وسلم ان له تابعا من الجن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৬৩ | মুসলিম বাংলা