মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে বড় ঘণ্টা বা ছোট ঘন্টা থাকে এবং তারা এখণ কাফেলার সঙ্গ দেয় না যাদের নিকট এসব থাকে। ঘণ্টা রাখা নিষিদ্ধ।
১৬৪। উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কাফেলার সঙ্গে ঘণ্টা থাকে, ফেরেশতাগণ তাদের সঙ্গ দেন না। অন্য শব্দে ফেরেশতাগণ এমন লোকদের সঙ্গ দেন না, যাদের নিকট ঘণ্টা থাকে।
(আবূ দাউদ, নাসাঈ)
(আবূ দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه جرس أو جلجل ولا تصحب ركبا فيه ذلك والنهى عن اتخاذه
164- عن أم حبيبة رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال ان العير التى فيها لاجرس لا تصحبها الملائكة وفى لفظ لا تصحب الملائكة قوما فيهم جرس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৬৪ | মুসলিম বাংলা