মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে বড় ঘণ্টা বা ছোট ঘন্টা থাকে এবং তারা এখণ কাফেলার সঙ্গ দেয় না যাদের নিকট এসব থাকে। ঘণ্টা রাখা নিষিদ্ধ।
১৬২। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বদর যুদ্ধের দিন উটের গলা হতে ছোট ঘড়ি কেটে ফেলার নির্দেশ দেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه جرس أو جلجل ولا تصحب ركبا فيه ذلك والنهى عن اتخاذه
162- عن عائشة أيضا رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم أمر بالأجراس ان تقطع من أعناق الإبل يوم بدر