মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৬১
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে বড় ঘণ্টা বা ছোট ঘন্টা থাকে এবং তারা এখণ কাফেলার সঙ্গ দেয় না যাদের নিকট এসব থাকে। ঘণ্টা রাখা নিষিদ্ধ।
১৬১। আমাকে রাওহ (র) হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাকে ইবন জুরায়জ (র) আবদুর রহমান ইবন হাইয়ান আনসারীর আযাদকৃত দাসী বুনানা (র) থেকে, তিনি আয়েশা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। বুনানা (র) বলেছেন যে, একদা তিনি তাঁর (আয়েশা রা) নিকট বসা ছিলেন। তখন তাঁর নিকট এক মেয়েকে উপস্থিত করা হয়। যার গলায় ঘণ্টা ছিল এবং তা শব্দ করছিল। তিনি বললেন, তার শরীর হতে ঘণ্টা না কেটে তাকে আমার নিকট নিয়ে আসবে না। সে সময় বুনানা (র) তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, ফেরেশতা এমন ঘরে প্রবেশ করেন না, যেখানে ঘণ্টা থাকে এবং ফেরেশতা এমন কাফেলার সঙ্গ দেয় না। যাদের সাথে ঘন্টা থাকে।
(আবু দাউদ)
(তিনি এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه جرس أو جلجل ولا تصحب ركبا فيه ذلك والنهى عن اتخاذه
161- حدّثنا روح قال ثنا ابن جريج عن بنانة مولاة عبد الرحمن بن حيان الانصارى عن عائشة أم المؤمنين رضى الله عنها قالت بينا هى عندها إذ دخل عليها بجارية عليها جلاجل يصوتن فقالت لا تدخلوها على الا ان تقطعوا جلاجلها، فسألتها بنانة عن ذلك؟ فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تدخل الملائكة شيئا فيه جرس لا تصحب الملائكة رفقة فيها جرس
tahqiqতাহকীক:তাহকীক চলমান