মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৬০
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে (প্রাণীর) ছবি, কুকুর অথবা অপবিত্র লোক থাকে।
১৬০। আবু বাকর ইবন আনাব আবি মূসা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি সালিম ইবন আবদিল্লাহ (র)-এর সঙ্গে ছিলাম। সে সময় উম্মুল বানীন (অর্থাৎ উতবা ইবন হুসায়নের কন্যা)-এর কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করল। তাদের সঙ্গে অনেক ঘণ্টা ছিল। তখন সালিম (র) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, যে কাফেলার সঙ্গে ঘন্টা থাকে, ফেরেশতা তাদের সঙ্গ দেয় না। তাদের নিকটে তো তুমি অনেক ঘণ্টা দেখতে পাচ্ছ।
(নাসাঈ)
(হাদীসটির সূত্র হাসান।)
(নাসাঈ)
(হাদীসটির সূত্র হাসান।)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه صورة أو كلب أو جنب
160- عن ابى بكر يعنى انب ابى موسى قال كنت مع سالم بن عبد الله بن عمر فمرت رفقة لأم البنين فيها أجراء فحدث سالم عن ابيه عن النبى صلى الله عليه وسلم انه قال لا تصحب الملائكة ركبا معهم الجلجل فكم ترى فى هؤلاء من جلجل