মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে (প্রাণীর) ছবি, কুকুর অথবা অপবিত্র লোক থাকে।
১৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদা জিবরাঈল (আ) আমার নিকট এসে বললেন, আমি গত রাত আপনার নিকট এসেছিলাম। কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে আমাকে যা বাঁধা দিয়েছিল সেটা হল, এক পুরুষের ছবি। ঘরের দরজায় একটি রঙ্গিন পর্দা ঝুলানো ছিল। তাতে অনেক প্রাণীর ছবি ছিল। সুতরাং এসব ছবির মাথার ব্যাপারে নির্দেশ দিন, যেন তা কেটে ফেলা হয়। তা হলে এগুলো গাছ সদৃশ হয়ে যাবে। এবং পর্দার ব্যাপারে নির্দেশ দিন, যেন তা কেটে ফেলা হয় এবং এটা দ্বারা দু'টি গদি তৈরী করা হয়। আর কুকুরের ব্যাপারে নির্দেশ দিন, যেন তাকে বের করা হয়। এরপর রাসুলুল্লাহ (ﷺ) তাই করলেন। কুকুরের একটি ছানা হাসান ও হুসায়নের ছিল। এটা তাদের খাটের নীচে ছিল। তিনি (রাসুলুল্লাহ (ﷺ) ) বলেন, জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশী (এর অধিকার) সম্বন্ধে অধিক পরিমাণে তাগিদ দিচ্ছিলেন। এমন কি আমি ভাবলাম যে, হয়ত তিনি তাকে উত্তরাধিকারী বলে ঘোষণা দিবেন।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন হিব্বান)
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন হিব্বান)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه صورة أو كلب أو جنب
159- عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل عليه السلام فقال أني كنت أتيتك الليلة فلم يمنعني أن أدخل عليك البيت الذي أنت فيه إلا أنه كان في البيت تمثال رجل وكان في البيت قرام يتر فيه تماثيل فمر برأس التمثال يقطع فيصير كهيئة الشجرة، ومر بالستر يقطع فيجعل منه وسادتان توطآن، ومر بالكلب فيخرج، ففعل رسول الله صلى الله عليه وسلم واذا الكلب جرو كان للحسن والحسين عليهما السلام تحت نضد لهما قال وما زال يوصينى بالجار حتى ظننت أو رأيت انه سيورثه