মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫৬
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে (প্রাণীর) ছবি, কুকুর অথবা অপবিত্র লোক থাকে।
১৫৬। আলী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমার নিকট জিবরাঈল (আ) আসলেন। (মুসলিমের বর্ণনায় অতিরিক্ত হল, আমার নিকট) কিন্তু তিনি (ঘরের ভিতর) আসেন নি। তখন নবী (ﷺ) তাঁকে বললেন, আপনাকে কোন জিনিস ভিতরে আসতে বাঁধা দিয়েছে? তিনি বললেন, আমরা এমন ঘরে প্রবেশ করি না, যেখানে ছবি অথবা পেশাব থাকে।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জিবরাঈল (আ) নবী (ﷺ) -এর নিকট এসে বললেন, নিশ্চয় আমরা এমন ঘরে প্রবেশ করি না, যেখানে ছবি অথবা কুকুর থাকে। ঘরের ভিতরের কুকুরটি হাসানের ছিল।
(হাদীসটির উভয় সূত্র দুর্বল।)
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জিবরাঈল (আ) নবী (ﷺ) -এর নিকট এসে বললেন, নিশ্চয় আমরা এমন ঘরে প্রবেশ করি না, যেখানে ছবি অথবা কুকুর থাকে। ঘরের ভিতরের কুকুরটি হাসানের ছিল।
(হাদীসটির উভয় সূত্র দুর্বল।)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه صورة أو كلب أو جنب
156- عن على عن النبي صلى الله عليه وسلم قال أتاني جبريل عليه السلام (زاد في رواية يسلم علىّ) فلم يدخل علىَّ فقال له النبي صلى الله عليه وسلم وما منعك أن تدخل؟ قال إنا لا ندخل بيتا فيه صورة ولا بول (وعنه من طريق ثان) أن جبريل أتى النبي صلى الله عليه وسلم فقال إنا لا ندخل بيتا فيه صورة أو كلب وكان الكلب للحسن في البيت