মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ১৫৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে (প্রাণীর) ছবি, কুকুর অথবা অপবিত্র লোক থাকে।
১৫৭। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কা'বা গৃহে প্রবেশ করে সেখানে ইবরাহীম (আ) ও মারয়াম (আ)-এর মূর্তি পেলেন। তখন তিনি বললেন, তারা (কাফের সম্প্রদায়) তো শুনেছে যে, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না, যেখানে ছবি থাকে। কিন্তু এখানে ইবরাহীম (আ)-এর ছবি রয়েছে। তিনি তো জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করতেন না।
(বুখারী, নাসাঈ)
كتاب اللباس والزنية
باب لا تدخل الملائكة بيتا فيه صورة أو كلب أو جنب
157- عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم حين دخل البيت وجد فيه صورة إبراهيم وصورة مريم، فقال أمّا هم فقد سمعوا أن الملائكة لا تدخل بيتا فيه صورة وهذا إبراهيم مصوَّرا فما باله يستقسم