মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫৫
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৫৫। আবদুল্লাহ ইবন নুজাঈ হাযরামী (র) সূত্রে তার পিতা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আলী (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আমার বিশেষ মর্যাদা ছিল, যা সৃষ্টিকূলের অন্য কারো জন্য ছিল না। আমি প্রতিদিন সাহরীর সময় তার নিকট আসতাম এবং তাকে সালাম দিতাম। তিনি গলাখাঁকার দিলে আমি প্রবেশ করতাম। একরাতে এসে আমি তাকে সালাম বললাম, 'আসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ'। তখন তিনি বললেন, হে আবু হাসান। তুমি অপেক্ষা কর; যাবত না আমি বের হয়ে আসি। যখন তিনি বের হলেন, তখন আমি বললাম, ইয়া নাবিয়্যাল্লাহ। আপনাকে কি কেউ অসন্তুষ্ট করেছে? তিনি বললেন, না। আমি বললাম, তবে আপনার কি হল যে, আপনি আমার সঙ্গে বিগত সময়ে কথা বলেছেন, কিন্তু আজ কথা বলেন নি? (অর্থাৎ অন্যান্য সময়ে অনুমতি চাইলে আপনি অনুমতি দিয়েছেন। কিন্তু আজ অনুমতি দেন নি।) তিনি বললেন, আমি হুজরায় নাড়াচাড়ার আওয়াজ শুনে ছিলাম। তখন আমি বললাম, কে? বলল, আমি জিবরাঈল। আমি বললাম, আসুন। তিনি বললেন, না। আপনি বের হয়ে আমার নিকট আসুন। আমি তাঁর নিকট আসলে তিনি বললেন, আপনার ঘরে এমন এক বস্তু আছে যার উপস্থিত থাকাকালে সেখানে ফেরেশতা প্রবেশ করতে পারে না। আমি বললাম, হে জিবরাঈল। আমি তো এ সম্বন্ধে কিছু জানি না। তিনি বললেন, আপনি ভিতরে গিয়ে দেখুন। আমি ঘরের দরজা খুললাম। কিন্তু সেখানে একটি কুকুর ছানা ব্যতীত অন্য কিছু পেলাম না। হাসান এটাকে নিয়ে খেলা করছিল। আমি (এসে) বললাম, আমি তো কেবল একটি কুকুরছানা দেখতে পেয়েছি। তিনি বললেন, নিশ্চয় এটা তিন বস্তুর অন্তর্ভুক্ত, যেগুলোর কোন একটি উপস্থিতিতে কখনো ফেরেশতা প্রবেশ করতে পারেন না। অর্থাৎ কুকুর, নাপাকী অথবা প্রাণীর ছবি।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট দুই সময়ে প্রবেশ করতাম। রাতে এবং দিনে। যখন তার নিকট যেতাম, সে সময় তিনি সালাত আদায়রত থাকলে গলাখাঁকার দিতেন। এক রাতে আমি তার নিকট আসলাম। তখন তিনি বললেন, তুমি কি জান, আজ রাতে ফেরেশতা কি করেছেন? আমি সালাম আদায় করছিলাম। সে সময় আমি ঘরে নাড়াচাড়ার আওয়াজ শুনলাম। তখন বের হয়ে দেখলাম যে, জিবরাঈল (আ) এসেছেন। তিনি বললেন, এই রাতে আমি (আপনার নিকট আসার জন্য) অপেক্ষা করছিলাম। আপনার ঘরে একটি কুকুর আছে। এজন্য আমি সেখানে প্রবেশ করতে পারি নি। নিশ্চয় আমরা এমন ঘরে প্রবেশ করি না, যেখানে কুকুর, জুনুবী ব্যক্তি বা কোন (প্রাণীর) ছবি থাকে।
(নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটির কিয়দাংশ উল্লেখ করেছেন। প্রথম সূত্রটি হাসান। আর দ্বিতীয় সূত্রটি সংযোগবিচ্ছিন্নতা থাকার কারণে দূর্বল।)

كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
155- عن عبد الله بن نجىّ الحضرمى عن أبيه رضي الله عنه قال قال لي علىّ كانت لي من رسول الله صلى الله عليه وسلم منزلة لم تكن لأحد من الخلائق أني كنت آتية كل سحر فاسلمّ عليه حتى يتنحنح وأني جئت ذات ليلة صليت عليه فقلت السلام عليك يا نبي الله، فقال على رسلك يا أبا حسن حتى أخرج إليك، فلما خرج إلىّ قلت يا نبي الله أغضبك أحد؟ قال لا، قلت فما لك لا تكلمني فيما مضى حتى كلمتني الليلة قال سمعت في الحجرة حركة فقلت من هذا؟ قال جبريل، قلت ادخل، قال لا، أخرج إىّ، فلما خرجت إليه قال أن في بيتك شيئا لا يدخله ملك ما دام فيه، قلت ما اعلمه يا جبريل، قال اذهب فانظر، ففتحت البيت فلم أجد فيه شيئا غير جرو كلب كان يلعب به الحسن قلت ما وجدت إلا جروا، قال أنها ثلاث لن يلج ملك ما دام فيها أبدا واحد منها، كلب أو جنابة، أو صورة روح (وعنه من طريق ثان) قال قال علىّ لي من رسول الله صلى الله عليه وسلم مدخلان بالليل والنهار، وكنت إذا دخلت عليه وهو يصلي تنحنح، فأتيته ذات ليلة فقال أتدري ما أحدث الملك الليلة؟ كنت أصلي فسمعت خشفة في الدار فخرجت فإذا جبريل عليه السلام فقال ما زلت هذه الليلة انتظرك، أن في بيتك كلبا فلم استطع الدخول، وإنا لا ندخل بينا فيه كلب ولا جنب ولا تمثال