মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫৪
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৫৪। কুরাঈশ গোত্রের জনৈক ব্যক্তি সূত্রে তার পিতা থেকে বর্ণিত যে, একদা তিনি আবু হুরায়রা (রা)-এর সঙ্গে ছিলেন। সে সময় আবু হুরায়রা (রা) জনৈক দাসীর হাতে কাপড়ে নকশাকৃত একটি ঘোড়ার ছবি দেখে বললেন, তুমি কি এটা দেখ না? রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এটা কেবল এমন লোক তৈরী করে, কিয়ামতের দিন যার কোন অংশ নেই।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি।)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
154- عن رجل من قريش عن أبيه أنه كان مع أبي هريرة فرأى أبو هريرة فرسا من رقاع في يد جارية فقال ألا ترى هذا؟ قال رسول الله صلى الله عليه وسلم إنما يعمل هذا من لا خلاق له يوم القيام