মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫৩
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৫৩। আবু যুর'আ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুরায়রা (রা)-এর সঙ্গে মারওয়ান ইবনুল হাকামের ঘরে প্রবেশ করলাম। তিনি সেখানে কিছু ছবি দেখলেন, যা তৈরী করা হচ্ছিল। তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা বলেন, সে ব্যক্তি অপেক্ষা অধিকতর জালিম কে, যে আমার সৃষ্টির অনুরূপ মাখলুক তৈরী করতে চায়? তা হলে তারা একটি বিন্দু সৃষ্টি করুক! অথবা একটি শস্যদানা সৃষ্টি করুক। অথবা একটি যব সৃষ্টি করুক।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
153- عن أبي زرعة قال دخلت مع أبي هريرة دار مروان بن الحكم فرأى فيها تصاوير وهي تبنى فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول، يقول الله عز وجل ومن أظلم ممن ذهب يخلق خلقا كخلقي فليخلقوا ذرة فليخلقوا حبة أو ليخلقوا شعيرة الحديث
বর্ণনাকারী: