মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ১৫২
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
(প্রাণীর) ছবি সম্পর্কে নিষেধাজ্ঞা। কাপড়, বিছানা, পর্দা ইত্যাদির ছবির বিধান প্রসঙ্গ
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
(ছবির নিষিদ্ধতা এবং ছবি প্রস্তুতকারীর প্রতি কঠোরবাণী।)
১৫২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা বলেছেন, সে ব্যক্তি অপেক্ষা অধিকতর জালিম কে, যে আমার সৃষ্টির অনুরূপ মাখলুক তৈরী করতে চায়? তা হলে তারা একটি মশা সৃষ্টি করুক এবং তারা একটি বিন্দু সৃষ্টি করুক। বর্ণনাকারী আবু উবায়দা (র) বলেছেন, সে যেন সৃষ্টি করে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللباس والزنية
أبواب النهي عن التصوير وحكم ما فيه صور من الثياب والبسط والستور ونحو ذلك - باب ما جاء في النهي عن التصوير ووعيد فاعله
152- عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل ومن أظلم ممن خلق كخلقي فليخلقوا بعوضة وليخلقوا ذرة، قال أبو عبيدة يخلق