মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৯৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯৮। রিব'ঈ ইবন খিরাশ (র) তার স্ত্রী থেকে, তিনি হুযায়ফা (রা)-এর বোন থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তিনি বললেন, হে নারী সম্প্রদায়। তোমাদের জন্য রূপার কি এমন কিছু নেই যা দ্বারা তোমরা সাজতে পার? শুনে রেখো। তোমাদের যে কোন নারী স্বর্ণ পরে তা প্রকাশ করবে, কিয়ামতের দিন অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে।
(আবূ দাউদ, নাসাঈ)
(মুনযিরী (র) বলেন, রিব'ঈ (র)-এর স্ত্রী অজ্ঞাত।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
98- عن ربعى بن خراش عن امرأته عن أخت حذيفة رضي الله عنها قالت خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر النساء أما لكن في الفضة ما تحلين به؟ أما أنه ما منكن من امرأة تلبس ذهبا تظهره إلا عذبت به يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান