মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৯৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯৭। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ও আমার খালা নবী (ﷺ) -এর নিকট গেলাম। সে সময় আমাদের পরনে স্বর্ণের বালা ছিল। তিনি আমাদেরকে বললেন, তোমরা কি ইহার যাকাত আদায় কর? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, না। তিনি বললেন, তোমাদের কি এই ভয় নেই যে, আল্লাহ তোমাদেরকে আগুনের বালা পরাবেন? তোমরা এর যাকাত আদায় করবে।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী 'আলী ইবন আসিম' বিতর্কিত।
হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী 'আলী ইবন আসিম' বিতর্কিত।
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
97- وعنها أيضا قال دخلت أنا وخالتي على النبي صلى الله عليه وسلم وعلينا اسورة من ذهب فقال لنا أتعطيان زكاته؟ قالت فقلنا لا، قال أما تخافان أن يسور كما الله اسورة من نار؟ أديا زكاته
বর্ণনাকারী: