মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৯৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
মহিলাদের জন্য স্বর্ণের অলংকার পরা নিষিদ্ধ এবং রূপার অলংকার পরা বৈধ।
৯৯। মুহাম্মাদ ইবন সালামা ইবন আসওয়াদ (র) থেকে বর্ণিত। তিনি খুসায়ফ (র) ও মারওয়ান ইবন শুজা' (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার কাছে খুসায়ফ (র) মুজাহিদ (র) থেকে, তিনি আয়েশা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। মারওয়ান (র) বলেন, আমি হযরত আয়েশা (রা)-কে বলতে শুনেছি, যখন রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণ ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন, তখন আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ। বালা তৈরীতে সামান্য স্বর্ণ সংযুক্ত করতে পারবো না? তিনি বললেন, তোমরা কেন এটাকে রূপা দ্বারা বাঁধাই করে তাতে যাফরান মিশাও না। তবে তো এটা স্বর্ণের ন্যায় হত?
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللباس والزنية
باب منع النساء من التحلي بالذهب وجوازه لهن بالفضة
99- حدّثنا محمد بن سلمة بن الأسود عن خصيف ومروان ابن شجاع قال حدثني خصيف عن مجاهد عن عائشة وقال مروان سمعت عائشة رضي الله عنها تقول قالت لما نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس الذهب قلنا يا رسول الله ألا تربط ألمسك بشيء من ذهب؟ قال أفلا تربطونه بالفضة ثم تلطخونه بزعفران فيكون مثل الذهب