মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : খায়বারের ভূমি ও সম্পদ ইয়াহুদী ও মুসলমানদের মাঝে বণ্টন
৩৩৭. মুহাম্মদ ইব্‌ন আবূ মুজালিদ থেকে বর্ণিত। তিনি বলেন, মসজিদকেন্দ্রিক লোকেরা আমাকে পাঠিয়েছিল ইবন্ আবী আওফার নিকট এ কথা জিজ্ঞেস করার জন্যে যে, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারে উৎপাদিত ফসলে কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমি তাঁর নিকট গমন করি এবং তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করি যে, রাসূলুল্লাহ (ﷺ) এক্ষেত্রে খুমুস বা 1/5 অংশ নীতি কার্যকর করেছিলেন কিনা? তিনি বললেন না। এক্ষেত্রে খুমুস নীতি কার্যকর করা হয়নি। বরং এক্ষেত্রে তারও কম অংশ তিনি গ্রহণ করেছিলেন। আমাদের কারো কোন প্রয়োজন হলে সেখান থেকে সে নিতে পারত।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تقسيم أموال خيبر وأرضها بينهم وبين المسلمين
عن محمد بن أبى المجالد (8) قال بعثنى أهل المسجد الى ابن أبى أوفى (9) أسأله ما صنع النبى صلى الله عليه وسلم فى طعام خيبر فأتيته فسألته عن ذلك، قال وقلت هل خمسة؟ قال لا، كان أقل من ذلك، وكان أحدنا إذا أراد منه شيئاً أخذ منه حاجته
tahqiqতাহকীক:তাহকীক চলমান