মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৩৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : খায়বারের লব্ধ সম্পদ বণ্টন এবং তা ছিল মূলত হুদায়বিয়া অভিযানে অংশগ্রহণকারীদের জন্যে
৩৩৮. মুজাম্মা' ইব্ন জারিয়া আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি প্রসিদ্ধ কারী ও কুরআন পাঠকারী ছিলেন। তিনি বলেছেন, আমরা হুদায়বিয়াতে উপস্থিত ছিলাম। সেখান থেকে ফেরার পথে দেখতে পেলাম যে, লোকজন দ্রুত উট চালাচ্ছে। তখন একে অন্যকে বলল যে, ঘটনা কী? অন্যরা বলল, রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি ওহী নাযিল হচ্ছে। আমরা অন্যদের সাথে দ্রুত এগিয়ে গেলাম। কুরা-আল গামীমে গিয়ে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মিলিত হলাম। তিনি তখন তাঁর বাহনের উপর ছিলেন। লোকজন তাঁর নিকট সমবেত হল। তিনি তাঁদের সম্মুখে পাঠ করলেন
إِنَّا فَتَحْنَالَكَ فَتْحًا مُبِينًا
নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি মহা বিজয় (সূরা ফাতহঃ ১)।
জনৈক সাহাবী বলল ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এটি কি বিজয়? তিনি বললেন "হাঁ যাঁর হাতে আমার প্রাণ তাঁর কসম এটি অবশ্যই বিজয়। অতঃপর খায়বারে প্রাপ্ত গনীমত বা মালামাল হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের মাঝে বণ্টন করা হল। হুদায়বিয়ায় অংশগ্রহণকারীগণ ব্যতীত অন্য কেউ ওই বণ্টনের অংশ পায়নি। রাসূলুল্লাহ (ﷺ) সেগুলোকে ১৮ অংশে বিভক্ত করেছিলেন। সৈনিকের সংখ্যা ছিল ১৫০০ জন। তার মধ্যে ৩০০ জন ছিল অশ্বারোহী। তিনি অশ্বারোহীকে ২ অংশ এবং পদাতিককে এক অংশ করে দিয়েছেন।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب تقسيم غنيمة خيبر وأنها كانت لأهل الحديبية خاصة
عن مجمع بن جارية (1) الأنصارى رضى الله عنه وكان أحد القراء الذين قرءوا القرآن قال شهدنا الحديبية فلما انصرفنا عنها إذ الناس ينفرون الأباعر (2) فقال الناس بعضهم لبعض ما للناس؟ قالوا أحوى إلى رسول الله صلى الله عليه وسلم فخرجنا مع الناس نوجف (3) حتى وجدنا رسول الله صلى الله عليه وسلم على راحلته عند كراع الغميم (4) واجتمع الناس إليه فقرأ عليهم {أنا فتحنا لك فتحاً مبيناً} فقال رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم أي رسول الله وفتح هو؟ قال إي والذي نفس محمد بيده انه لفتح (5) فقسمت خيبر على أهل الحديبية لم يدخل معهم فيها أحد الا من شهد الحديبية فقسمها رسول الله صلى الله عليه وسلم على ثمانية عشر سهماً وكان الجيش ألفاً وخمسمائة فيهم ثلاثمائة فوارس فأعطى الفارس سهمين وأعطى الراجل سهماً