মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : খায়বারের ভূমি ও সম্পদ ইয়াহুদী ও মুসলমানদের মাঝে বণ্টন
৩৩৬. বুশায়র ইব্‌ন ইয়াসার থেকে বর্ণিত। তাঁর পরিচিত কতক সাহাবী উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন খায়বার জয় করলেন এবং খায়বারের ভূমি রাসূলুল্লাহ (ﷺ) ও মুসলমানদের অধিকারভুক্ত হল তখন ওই জমিজমা চাষাবাদে মুসলমানগণ দুর্বল বিবেচিত হল, তাই তিনি ওই জমিজমা ইয়াহুদীদেরকে দিয়ে দিলেন এই শর্তে যে, তারা সেগুলো চাষাবাদ ও দেখাশোনা করবে এবং উৎপাদিত ফসলের অর্ধেক তারা ভোগ করবে। রাসূলুল্লাহ (ﷺ) এর প্রাপ্য অর্ধাংশকে তিনি ৩৬ অংশে ভাগ করেছিলেন। তার প্রতি অংশে ১০০ অংশ। এই সবটির অর্ধেক তিনি মুসলমানদের জন্যে বরাদ্দ করেছিলেন। এই অর্ধেকাংশের মধ্যে মুসলমানদের অংশগুলো এবং রাসূলুল্লাহ (ﷺ) এর অংশ অন্তর্ভুক্ত। বাকী অর্ধেকাংশ তিনি বহিরাগত প্রতিনিধিবর্গ এবং জননিরাপত্তার জন্যে নির্ধারণ করেছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تقسيم أموال خيبر وأرضها بينهم وبين المسلمين
عن بُشير بن يسار (7) عن رجال من أصحاب النبى صلى الله عليه وسلم أدركهم يذكرون أن رسول الله صلى الله عليه وسلم حين ظهر على خيبر وصارت خيبر لرسول اله صلى الله عليه وسلم والمسلمين ضعف عن عملها فدفعوها إلى اليهود يقومون عليها وينفقون عليها على أن لهم نصف ما خرج منها فقسمها رسول الله صلى الله عليه وسلم على ستة وثلاثين سهماً جمع كل سهم مائة سهم فجعل نصف ذلك كله للمسلمين، وكان فى ذلك النصف سهام المسلمين وسهم رسول الله صلى الله عليه وسلم معها وجعل النصف الآخر لمن ينزل عليه من الوفود والأمور ونوائب الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৩৬ | মুসলিম বাংলা