মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৩৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : খায়বারের ভূমি ও সম্পদ ইয়াহুদী ও মুসলমানদের মাঝে বণ্টন
৩৩৫. জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, মহান আল্লাহ্ খায়বার অঞ্চল তাঁর রাসূলকে বিনাযুদ্ধে অর্পণ করেন। ওরা যেভাবে ছিল রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সেখানে সেভাবে থাকতে দিলেন এবং ওই অঞ্চল তাঁর মাঝে ও ওদের মাঝে বণ্টন করে দিলেন। একসময় তিনি সেখানকার উৎপাদিত ফল অনুমানে মাপার জন্যে আবদুল্লাহ্ ইবন্ রাওয়াহাহকে পাঠালেন। তিনি সেগুলো অনুমানে মেপে দিলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন ইয়াহূদীগণ! তোমরা আমার নিকট সর্বাধিক ঘৃণিত লোক, তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করেছ, আল্লাহ্ সম্পর্কে মিথ্যাচার করেছ। অবশ্য তোমাদের প্রতি আমার ঘৃণা তোমাদের প্রতি অন্যায় আচরণে আমাকে প্রভাবিত করেনি। আমি এখানে ২০,০০০ (বিশ হাজার) ওয়াসক ফল অনুমান করেছি। তোমরা চাইলে যে কোন অর্ধাংশ বেছে নিতে পার নতুনা আমি বেছে নিব। ওরা বলল, এই ন্যায়নিষ্ঠার উপর আসমান জমিন স্থির রয়েছে আমরা আমাদের অংশ নিয়ে নিলাম, আপনারা আপনাদের অংশ নিয়ে নিন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تقسيم أموال خيبر وأرضها بينهم وبين المسلمين
عن جابر بن عبد الله (1) أنه قال أفاه الله عز وجل خيبر على رسول الله صلى الله عليه وسلم فأقرهم رسول الله صلى الله عليه وسلم كما كانوا (2) وجعلها بينه وبينهم، فبعث عبد الله بن رواحة فخرصها عليهم (3) ثم قال لهم يا معشر اليهود أنتم أبغض الخلق إلىّ قتلتم أنبياء الله (4) عز وجل وكذبتم على الله وليس يحملنى بغضى إياكم على أن أحيف عليكم (5) قد خرصت عشرين ألف وسق من تمر فإن شئتم فلكم وإن أبيتم فلى، فقالوا بهذا قامت السموات والأرض (6) قد أخذنا فاخرجوا عنا