মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মদীনার অবশিষ্ট ইয়াহুদীদেরকে বহিষ্কার এবং খায়বার বিজয়ের পর বিশেষ কল্যাণের প্রত্যাশায় তাদেরকে সেখানে নির্দিষ্ট সময়ের জন্য বসবাস করতে দেয়া
৩৩৪. ইবন উমার (রা) থেকে বর্ণিত যে, উমার ইবন খাত্তাব (রা) ইয়াহূদীদেরকে আরব অঞ্চল থেকে বিতাড়িত করেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) যখন খায়বার জয় করেন তখন ইয়াহূদীদেরকে সেখান থেকে বিতাড়িত করার ইচ্ছা করেছিলেন। বস্তুত বিজিত অঞ্চল আল্লাহ্, তাঁর রাসূলের এবং মুসলমানদের মালিকানাধীন হয়ে যায়। এই সূত্রে তিনি তাদেরকে বহিষ্কার করতে চেয়েছিলেন। তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আবেদন করেছিল যে, তিনি যেন তাদেরকে এই শর্তে সেখানে থাকতে দেন যে, তারা খায়বারের জমিজমা চাষাবাদ করবে এবং উৎপাদিত ফলমূলের অর্ধেক তারা ভোগ করবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমরা যতদিন চাই ততদিন তোমাদেরকে এই শর্তে সেখানে থাকতে দিব। অতঃপর তারা সেখানে থাকল। অবশেষে উমার (রা) তাদেরকে সেখান থেকে তাইমা ও আরিহা অঞ্চলে বিতাড়িত করলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إجلاء من بقى من اليهود بالمدينة وإبقائهم بخيبر بعد فتحها مؤقتاً للمصلحة
عن ابن عمر (11) أن عمر بن الخطاب أجلى اليهود والنصارى عن أرض الحجاز وكان رسول الله صلى الله عليه وسلم لما ظهر على خيبر أراد إخراج اليهود منها، وكانت الأرض حين ظهر عليها لله تعالى ولرسوله وللمسلمين: فأراد إخراج اليهود منها فسألت اليهود رسول الله صلى الله عليه وسلم أن يقرهم بها على أن يكفوا عملها ولهم نصف الثمر، فقال لهم رسول الله صلى الله عليه وسلم نقركم بها على ذلك ما شئنا، فقروا بها حتى أجلاهم عمر (رضى الله عنه) إلى تيماء وأريحاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান