মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: মদীনার অবশিষ্ট ইয়াহুদীদেরকে বহিষ্কার এবং খায়বার বিজয়ের পর বিশেষ কল্যাণের প্রত্যাশায় তাদেরকে সেখানে নির্দিষ্ট সময়ের জন্য বসবাস করতে দেয়া
৩৩৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন আমরা মসজিদে ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেন, তোমরা ইয়াহুদীদের উদ্দেশ্যে বের হও। আমরা তাঁর সাথে যাত্রা করলাম। আমরা ওদের বিদ্যাপীঠে এলাম, রাসূলুল্লাহ (ﷺ) সেখানে দাঁড়িয়ে ওদেরকে ডেকে বললেন, ইয়াহুদীগণ! তোমরা ইসলাম গ্রহণ কর তাহলে নিরাপদ জীবন পাবে। তারা বলল, হে আবুল কাসেম! আপনি তো বাণী পৌছিয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন আমি সেটাই বুঝাচ্ছি। তিনি তৃতীয়বারও তা বললেন। তারপর বললেন তোমরা জেনে নাও যে, জগত আল্লাহর এবং তাঁর রাসূলের। আমি চাচ্ছি তোমাদেরকে এই অঞ্চল থেকে বহিষ্কার করতে। সুতরাং এখানে যার যা মালামাল আছে তা যেন সে বিক্রি করে দেয় নতুবা জেনে নাও যে, জগৎ মহান আল্লাহর এবং তাঁর রাসূল (ﷺ)-এর।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب إجلاء من بقى من اليهود بالمدينة وإبقائهم بخيبر بعد فتحها مؤقتاً للمصلحة
عن أبى هريرة (3) قال بينما نحن فى المسجد خرج إلينا رسول الله صلى الله عليه وسلم فقال انطلقوا إلى يهود، فخرجنا معه حتى جئنا المدارس (4) فقام رسول الله صلى الله عليه وسلم فناداهم يا معشر اليهود (5) أسلموا تسلموا (6) فقالوا قد بلغت يا أبا القاسم قال ذاك أريد (7) ثم قالها الثالثة فقال اعلموا أن الأرض لله (8) ورسوله وأنى أريد أن أجليكم (9) من هذه الأرض، فمن وجد منكم بماله شيئاً فليبعه (10) وإلا فاعلموا أن الأرض لله عز وجل ورسوله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান