মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইয়াহুদী কর্তৃক রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বিষমিশ্রিত বকরীর গোশত খেতে দেয়া এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মু'জিযা প্রকাশ
৩৩২. ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, জনৈকা ইয়াহুদী মহিলা রাসূলুল্লাহ (ﷺ) কে একটি বিষমিশ্রিত বকরী হাদিয়া দিয়েছিল। একপর্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে আনলেন এবং বললেন তুমি যা করেছ কিসে তোমাকে এ অপকর্মে প্ররোচিত করেছে? সে বলল, আমার উদ্দেশ্য ছিল যে, আপনি সত্যি সত্যি নবী হলে মহান আল্লাহ্ আপনাকে এ বিষয়ে অবহিত করবেন আর যদি নবী না হন তাহলে এতে আপনার মৃত্যু ঘটিয়ে মানুষকে আপনার হাত থেকে মুক্তি দিব। বর্ণনাকারী বলেন, পরবর্তীতে রাসূলুল্লাহ (ﷺ) যখন এই বিষের ব্যথা অনুভব করতেন তখন সিঙ্গা লাগাতেন। একবার তিনি সফরে বের হলেন এবং বিষের ব্যথা অনুভব করলেন। তখন তিনি সিঙ্গা লাগালেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب خبر الشاة المسمومة التي أهداها اليهود إلى رسول الله صلى الله عليه وسلم ليأكل منها وظهور معجزة له
عن ابن عباس (1) أن امرأة من اليهود (2) أهدت لرسول الله صلى الله عليه وسلم شاة مسمومة فأرسل إليها فقال ما حملك على ما صنعت؟ قالت أحببت أو أردت إن كنت نبياً فإن الله سيطلعك عليه، وإن لم تكن نبياً أريح الناس منك قال وكان رسول الله صلى الله عليه وسلم إذا وجد من ذلك شيئاً احتجم، قال فسافر مرة فلما أحرم وجد من ذلك فاحتجم
tahqiqতাহকীক:তাহকীক চলমান