মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৩১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইয়াহুদী কর্তৃক রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বিষমিশ্রিত বকরীর গোশত খেতে দেয়া এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মু'জিযা প্রকাশ
৩৩১. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, খায়বার জয় করার পর রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একটি বিষমিশ্রিত বকরী উপহার হিসেবে পাঠানো হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এখানে যত ইয়াহূদী আছে তাদের সবাইকে একত্রিত কর। সবাইকে একত্রিত করা হল। তিনি তাদেরকে বললেন, আমি তোমাদেরকে একটা বিষয় জিজ্ঞেস করব। তোমরা সত্য উত্তর দিবে তো? তারা বলল, হে আবুল কাসেম আমরা তা দিব। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, তোমাদের পিতা কে? তারা বলল, আমাদের পিতা অমুক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা মিথ্যা বলেছ, তোমাদের পিতা অমুক। তারা বলল, হাঁ আপনি সত্য বলেছেন এবং পুণ্যবান হয়েছেন। তিনি বললেন আমি তোমাদেরকে অপর একটি বিষয় জিজ্ঞেস করব তোমরা সত্য উত্তর দিবে তো? তারা বলল, হাঁ তা বল, আমরা মিথ্যা বললে তো আপনি বুঝে ফেলবেন যেমনটি বুঝেছেন আমাদের পিতা সম্পর্কিত উত্তরে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, দোযখের অধিবাসী কারা? তারা বলল, আমরা অল্পকিছুদিন সেখানে থাকব তারপর আমাদের স্থলে আপনারা থাকবেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাদেরকে অন্য একটি বিষয়ে জিজ্ঞেস করব তোমরা সত্য উত্তর দিবে তো? তারা বলল, হে আবুল কাসেম! আমরা সত্য উত্তরই দিব। তিনি বললেন, তোমরা কি এই বকরীর মধ্যে বিষ দিয়েছ? তারা বলল, হাঁ দিয়েছি। তিনি বললেন, কিসে তোমাদেরকে এ কাজে প্ররোচিত করেছে? তারা বলল আমরা চেয়েছিলাম যে, আপনি মিথ্যাবাদী হলে এটি খেয়ে আপনি মারা যাবেন আমরা নিস্তার পাব আর আপনি সত্যই যদি নবী হন তবে এই বিষ আপনার কোন ক্ষতি করবে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب خبر الشاة المسمومة التي أهداها اليهود إلى رسول الله صلى الله عليه وسلم ليأكل منها وظهور معجزة له
عن أبى هريرة (1) قال لما فتحت خيبر أهديت لرسول الله صلى الله عليه وسلم شاة فيها سم (2) فقال رسول الله صلى الله عليه وسلم أجمعوا من كان ههنا من اليهود فجُمعوا له فقال لهم رسول الله صلى الله عليه وسلم إنى سائلكم عن شيء فهل أنتم صادقىّ عنه؟ قالوا نعم يا أبا القاسم، فقال لهم رسول الله صلى الله عليه وسلم من أبوكم؟ قالوا أبونا فلان، قال رسول الله صلى الله عليه وسلم كذبتم أبوكم فلان (3) قالوا صدقت وبررت، قال لهم هل أنتم صادقىّ عن شئ سألتكم عنه؟ قالوا نعم يا أبا القاسم وإن كذبناك عرفت كذبنا كما عرفته في أبينا، فقال رسول الله صلى الله عليه وسلم من أهل النار؟ قالوا نكون فيها يسيراً ثم تخلفوننا فيها، فقال لهم رسول الله صلى الله عليه وسلم لا نخلفكم فيها أبداً (4) ثم قال لهم هل أنتم صادقىّ عن شئ سألتكم عنه؟ فقالوا نعم يا أبا القاسم، فقال هل جعلتم فى هذه الشاة سماً؟ قالوا نعم، قال فما حملكم على ذلك؟ قالوا أردنا إن كنت كاذباً نستريح منك، وإن كنت نبياً لم تضرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান