মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩২৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইয়াহুদী নেতা মারহাবের হত্যাকাণ্ড ও তার হত্যাকারী। এতে রাসূলুল্লাহ (ﷺ) এর মু'জিযা রয়েছে। এতে হযরত আলী ইব্‌ন আবু তালেবেরও গৌরবজনক কীর্তি রয়েছে
৩২৫. বুরায়দা আসলামী (রা) বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) খায়বারবাসীদের দূর্গের নিকট গেলেন তখন তিনি যুদ্ধ-পতাকাটি হযরত উমারের (রা) হাতে দিলেন। কতক সাহাবী তাঁর সাথে অগ্রসর হন। তাঁরা খায়বারের ইয়াহূদীদের মুখোমুখি হন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন আগামীকাল এমন এক ব্যক্তিকে আমি পতাকা দিব যে আল্লাহকে এবং তাঁর রাসূলকে ভালবাসে আর আল্লাহ্ এবং তাঁর রাসূল ও তাকে ভালবাসে। পরের দিন তিনি হযরত আলী (রা) কে ডেকে আনলেন। তখন তিনি চক্ষুরোগে ভুগছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) আলীর (রা) চোখে থুথু দিয়ে দেন এবং তাঁর নিকট পতাকা হস্তান্তর করেন। হযরত আলী (রা) এর সাথে কতক সাহাবী অগ্রসর হন। তাঁরা খায়বারবাসীদের মুখোমুখি হন। তাঁরা দেখতে পান যে, মারহাব ইয়াহূদী তাদের সামনে আবৃত্তি করছিল
قَدْ عَلِمَتْ خَيْبَرُ أَنِّي مَرْحَبُ ... شَاكي السَّلَاحِ بَطَلٌ مُجَرَّبُ
খায়বার ভূমি জানে যে, আমি মারহাব। আমি একজন অস্ত্রসজ্জিত অভিজ্ঞ সেনাপতি।
أَطْعَنُ أَحْيَانًا وَحِيْنًا أَضْرِبُ إِذَا اللُّيُوْتُ أَقْبَلَتْ تَلَهَبُ
কখনো আমি তরবারিতে আঘাত করি আবার কখনো করি প্রহার। সিংহ যখন এগিয়ে আসে তখন রক্তচক্ষু ধারণ করে।
বর্ণনাকারী বলেন, এরপর উভয়ের মধ্যে তরবারির আঘাত বিনিময় শুরু হয়। হযরত আলী (রা) তার শিরস্ত্রাণে আঘাত করেন। তার শিরস্ত্রাণ ভেঙ্গে যায়। সৈন্যদল তাঁর আঘাতের শব্দ শুনতে পায়। শেষ পর্যন্ত হযরত আলীর (রা) নেতৃত্বে খায়বার বিজিত হয়।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى مقتل مرحب اليهودى بطل يهود ومن قتله وفيه معجزة للنبى صلى الله عليه وسلم ومنقبة عظيمة للامام على بن أبى طالب رضى الله عنه وكرم الله وجهه
عن بريدة الأسلمى) (5) قال لما نزل رسول الله صلى الله عليه وآله وسلم بحصن أهل خيبر أعطى رسول الله صلى الله عليه وسلم اللواء عمر ابن الخطاب رضى الله عنه ونهض معه من نهض من المسلمين فلقوا أهل خيبر (6) فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين اللواء غداً رجلاً يحب الله ورسوله ويحبه الله ورسوله، فلما كان الغد دعا عليا وهو أرمد فتفل فى عينه وأعطاه اللواء ونهض الناس معه فلقى أهل خيبر وإذا مرحب يرتجز بين أيديهم وهو يقول
لقد علمت خيبر انى مرحب ... شاكى السلاح بطل مجرب
أطغن أحياناً وحيناً أضرب ... إذا الليوث أقبلت تلهب قال فاختلف هو وعلى ضربتين فضربه على هامته حتى عض السيف منها بأضراسه وسمع أهل العسكر صوت ضربته قال وما تتامّ آخر الناس مع على حتى فتح له ولهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান