মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩২৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইয়াহুদী নেতা মারহাবের হত্যাকাণ্ড ও তার হত্যাকারী। এতে রাসূলুল্লাহ (ﷺ) এর মু'জিযা রয়েছে। এতে হযরত আলী ইব্‌ন আবু তালেবেরও গৌরবজনক কীর্তি রয়েছে
৩২৬. রাসূলুল্লাহ (ﷺ) এর ভৃত্য আবূ রাফি (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) যখন হযরত আলীর (রা) হাতে পতাকা দিয়ে তাঁকে সেনাপতি করে খায়বারে পাঠালেন তখন আমরা আলী (রা) এর সাথে বের হলাম। তিনি দূর্গের কাছাকাছি পৌঁছার পর ইয়াহৃদিগণ তাঁর মুকাবিলা করার জন্য দূর্গ থেকে বের হয়ে এল। তিনি ওদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হলেন। জনৈক ইয়াহুদী তাঁর উপর আক্রমণ করল। তাঁর হাত থেকে ঢালটি পড়ে গেল। দূর্গের পাশে থাকা একটি কপাট নিয়ে তিনি ঢালরূপে ব্যবহার করলেন। তিনি লড়াই করছিলেন আর ওই কপাট তাঁর ঢালরূপে ব্যবহৃত হচ্ছিল। এক পর্যায়ে তাঁর হাতে মহান আল্লাহ খায়বারের বিজয় দিলেন। যুদ্ধশেষে তিনি কপাটটি হাত থেকে রেখে দিলেন। পরবর্তীতে আমি এবং অন্য সাতজন মিলে কপাটটি সরানোর জন্যে যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু আমরা তা সেখান থেকে সরাতে পারিনি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى مقتل مرحب اليهودى بطل يهود ومن قتله وفيه معجزة للنبى صلى الله عليه وسلم ومنقبة عظيمة للامام على بن أبى طالب رضى الله عنه وكرم الله وجهه
عن أبى رافع (1) مولى رسول الله صلى الله عليه وآله وسلم قال خرجنا مع علىّ حين بعثه رسول الله صلى الله عليه وسلم برايته فلما دنا من الحصن خرج إليه أهله فقاتلهم فضربه رجل من يهود فطرح ترسه من يده فتناول علىّ باباً كان عند الحصن فترس به نفسه فلم يزل فى يده وهو يقاتل حتى فتح الله عليه ثم ألقاه من يده حين فرغ، فلقد رأيتنى فى فر معى سبعة أنا ثامنهم نجهد على أن نقلب ذلك الباب فما نقلبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান