মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩২৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
খায়বারের যুদ্ধ প্রসঙ্গ
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ (ﷺ)-এর খায়বার অঞ্চলে প্রবেশ, শক্তি প্রয়োগে খায়বার বিজয় এবং বানু নাদীর ও বানু কুরায়যা গোত্রের নেতা হুয়্যাই ইব্ন আখতারের কন্যা সাফিয়্যাহ্ এর সাথে তাঁর বিবাহ
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ (ﷺ)-এর খায়বার অঞ্চলে প্রবেশ, শক্তি প্রয়োগে খায়বার বিজয় এবং বানু নাদীর ও বানু কুরায়যা গোত্রের নেতা হুয়্যাই ইব্ন আখতারের কন্যা সাফিয়্যাহ্ এর সাথে তাঁর বিবাহ
৩২৩. ইসমাঈল ও আবদুল আযীয থেকে বর্ণিত, হযরত আনাস (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) খায়বার যুদ্ধে গমন করলেন। আমরা খায়বারের কাছাকাছি পৌঁছে শেষ রাতের অন্ধকারের মধ্যে ফজরের নামায আদায় করলাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ায় চড়লেন। আবূ তালহা (রা) ওই ঘোড়ায় চড়লেন। আমি আবূ তালহার (রা) পেছন যাত্রী ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে খায়বারের গলিপথে ঢুকলেন। আমার হাঁটুদ্বয় রাসূলুল্লাহ (ﷺ) এর উরুদ্বয় স্পর্শ করছিল। তাঁর উরু থেকে কাপড় সরে গিয়েছিল। আমি তাঁর উরুর শুভ্রতা দেখতে পাচ্ছিলাম। আমরা যখন ওই জনপদে প্রবেশ করি তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন 'আল্লাহু আকবার'-খায়বার তো ধ্বংস হয়েছে-আমরা যখন কোন সম্প্রদায়ের এলাকাতে প্রবেশ করি তখন সতর্ককৃত লোকদের ভোরবেলাটা মন্দ রূপ ধারণ করে।" তিনি একে একে তিনবার এ কথাটি বললেন। এ সময়টাতে লোকজন তাদের নিয়মিত কাজে বের হয়ে গিয়েছিল, আমাদেরকে দেখে তারা আতংকিত হয়ে বলল, এই যে, মুহাম্মদ (ﷺ) এসেছে অপর বর্ণনায় এসেছে যে, তারা বলেছে "মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সেনাদল এসেছে।" বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা শক্তি প্রয়োগে খায়বার জয় করি। রাসূলুল্লাহ (ﷺ) সকল বন্দীকে একত্রিত করলেন। এ সময়ে দিহয়া কালবী সেখানে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, বন্দীদের মধ্য থেকে আমাকে একটি দাসী দিন"। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়্যাহ বিন্তে হুয়্যাইকে নিয়ে গেলেন। এ সময়ে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনি বানু কুরায়যা ও বানু নাদীর গোত্রের নেতা হুয়্যাইয়ের মেয়ে সাফিয়্যাকে দিহয়ার হাতে দিয়ে দিলেন। আল্লাহর কসম সে তো আপনি ব্যতীত অন্য কারো জন্যে মানানসই হবে না। রাসূলুল্লাহ (ﷺ) সাফিয়্যাহ্ সহ দিহয়া (রা) কে হাজির হতে বললেন। তিনি সাফিয়্যাহকে নিয়ে উপস্থিত হলেন। তাকে দেখার পর রাসূলুল্লাহ (ﷺ) দিহয়া (রা) কে বললেন, তুমি অন্য একটি দাসী নিয়ে যাও। এরপর রাসূলুল্লাহ (ﷺ) সাফিয়্যাকে দাসত্বমুক্ত করে নিজে বিয়ে করেন। ছাবিত বুনানী হযরত আনাসকে লক্ষ্য করে বললেন ওহে আবু হামযা, রাসূলুল্লাহ (ﷺ) এই বিয়েতে কত টাকা দেনমোহর ধার্য করেছিলেন? আনাস (রা) বললেন, সাফিয়্যার দাসত্ব মুক্তিকে তিনি দেনমোহর রূপে ধার্য করেছিলেন। তিনি তাকে মুক্তি দিয়ে বিয়ে করেন। পথে এসে রাতের বেলা উম্মু সুলায়ম সাফিয়্যাকে বাসর ঘরের জন্যে সাজিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাঠান। নব বিবাহিত রূপে রাসূলুল্লাহ (ﷺ) এর ভোর হল। ওলীমা আয়োজনে তিনি একটি কাপড় বিছিয়ে বললেন, যার নিকট যা খাদ্যদ্রব্য আছে তা এখানে এনে রাখ। কেউ পনির আনল, কেউ খেজুর আনল, কেউ ঘি আনল। কেউ ছাতু আনল। তারপর সবগুলো মিশিয়ে হাইস মিঠাই তৈরী করা হল এবং এটি ছিল এই বিয়েতে রাসূলুল্লাহ (ﷺ)-এর বৌভাত।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب ما جاء فى غزوة خيبر
باب كيف دخل النبى صلى الله عليه وسلم خيبر وأنها أخذت عنوة وزواجه صلى الله عليه وسلم بصفية بنت حيى بن أخطب سيد قريظة والنضير
باب كيف دخل النبى صلى الله عليه وسلم خيبر وأنها أخذت عنوة وزواجه صلى الله عليه وسلم بصفية بنت حيى بن أخطب سيد قريظة والنضير
حدثنا اسماعيل (2) ثنا عبد العزيز (3) عن أنس أن رسول الله صلى الله عليه وآله وسلم غزا خيبر فصلينا عندها صلاة الغداة بغلس (4) فركب رسول الله صلى الله عليه وآله وسلم وركب أبو طلحة وأنا رديف أبى طلحة فاجرى بنا نبى الله صلى الله عليه وسلم فى زقاق خيبر وإن ركبتى لتمس فخذى نبى الله صلى الله عليه وسلم وانحسر الأزار عن فخذى نبى الله صلى الله عليه وسلم فانى لارى بياض فخذى نبى الله صلى الله عليه وسلم (5) فلما دخل القرية قال الله أكبر خربت خيبر (6) إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين قالها ثلاث مرات، قال وقد خرج القوم إلى أعمالهم فقالوا محمد، قال عبد العزيز (7) وقال بعض أصحابنا والخميس، قال فاصبناها عنوة (1) فجمع السبى قال فجاء دحية فقال يا نبى الله أعطنى جارية من السبى، قال اذهب فخذ جارية، قال فاخذ صفية بنت حيى فجاء رجل إلى النبى صلى الله عليه وسلم فقال يا رسول الله أعطيت دحية صفية بنت حييى سيدة قريظة والنضير؟ والله ما تصلح إلا لك (2) فقال صلى الله عليه وآله وسلم أدعوه بها، فجاء بها فلما نظر إليها النبى صلى الله عليه وسلم قال خذ جارية من السبى غيرها (3) ثم إن نبى الله صلى الله عليه وسلم أعتقها فتزوجها فقال له ثابت (4) يا أبا حمزة ما أصدقها؟ (5) قال نفسها أعتقها وتزوجها حتى إذا كان بالطريق جهزتها أم سليم فاهدتها له من الليل وأصبح النبى صلى الله عليه وسلم عروساً فقال من كان عنده شئ فليجئ به وبسط نطعا (6) فجعل الرجل يجيء بالأقط وجعل الرجل يجيء بالتمر وجعل الرجل يجيء بالسمن قال واحسبه قد ذكر السويق قال فحاسوا (7) حيساً وكانت وليمة رسول الله صلى الله عليه وسلم