মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩২১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
৭ম হিজরীর ঘটনাবলী
পরিচ্ছেদ : যু কারাদ যুদ্ধ- এটিকে গাবাহ্ যুদ্ধও বলা হয়
পরিচ্ছেদ : যু কারাদ যুদ্ধ- এটিকে গাবাহ্ যুদ্ধও বলা হয়
৩২১. মক্কী ইব্ন ইব্রাহীম বলেন ইয়াযিদ ইবন আবু ওবায়দ সালামাহ ইব্ন আকওয়া সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, আমি গাবাহ্ যাবার উদ্দেশ্যে মদীনা থেকে বের হয়েছিলাম। গাবা-এর একটি উঁচু স্থানে পৌঁছার পর আবদুর রহমান ইবন্ আওফের এক ক্রীতদাসের সাথে আমার দেখা হয়। আমি তাকে বললাম-খবর কী? সে বলল, রাসূলুল্লাহ (ﷺ) এর দুধেল উষ্ট্রিগুলো ছিনতাই হয়ে গিয়েছে। আমি বললাম কে ছিনতাই করেছে? সে বলল গাতফান ও ফাযারাহ গোত্রের লোক। একথা শুনে আমি প্রচণ্ড শব্দে তিনটি চীৎকার দিই। মহাবিপদ বুঝাতে আমি "ইয়া সাবাহাহ্ ইয়া সাবাহাহ্” বলে চীৎকার দিই। মদীনার দু'পর্বতের মাঝে সর্বত্র আমার চীৎকার ছড়িয়ে পড়ে। এরপর আমি দ্রুত সম্মুখে অগ্রসর হয়ে ওদের কাছাকাছি পৌঁছে যাই। ওরা উটপাল নিয়ে যাচ্ছিল। আমি তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলাম আর এই কবিতা আবৃত্তি করছিলাম-
أَنَا ابْنُ الْأَكوَعِ ... وَالْيَوْمُ يَوْمُ أَقْرَعِ
আমি আকওয়া এর পুত্র- আজ হলো যুদ্ধের দিন
একপর্যায়ে আমি ওদের নিকট থেকে উটপাল উদ্ধার করে ফেলি। তখনও তারা পানি পান করেনি। সেগুলো নিয়ে ফিরে আসছিলাম। ইতোমধ্যে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আমার সাক্ষাত হয়। আমি বললাম ইয়া রাসূলাল্লাহ্! ওই লোকগুলো পিপাসার্ত। ওদের পানি পান করার আগেই আমি উটগুলো আমার করায়ত্তে নিয়ে আসি। ওদেরকে কি ধাওয়া করবো? রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন ওহে আকওয়ার পুত্র! তুমি তো উটপালের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছ। সুতরাং ধীরস্থিরভাবে কাজ কর। শত্রুপক্ষ এখন তাদের গোত্রে লোকদের পানপাত্র করে পানি পান করাচ্ছে।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
أبواب حوادث السنة السابعة
باب ما جاء فى غزوة ذى قرد وتسمى غزوة الغابة أيضاً
باب ما جاء فى غزوة ذى قرد وتسمى غزوة الغابة أيضاً
حدثنا مكي بن ابراهيم) (1) قال حدثنا يزيد بن أبى عبيد عن سلمة بن الأكوع أنه أخبره قال خرجت من المدينة ذاهباً نحو الغابة (2) حتى إذا كنت بثنية (3) الغابة لقينى غلام لعبد الرحمن ابن عوف قال قلت ويحك ما لك؟ قال أخذت لقاح (4) رسول الله صلى الله عليه وآله وسلم؛ قال قلت من أخذها؟ قال غطفان وفزارة (5) قال فصرخت ثلاث صرخات أسمعت من بين لابتيها (6) يا صباحاه يا صباحاه (7) ثم اندفعت حتى ألقاهم (8) وقد أخذوها، قال فجعلت أرميهم وأقول.
أنا ابن الأكوع ... واليوم يوم أقرع (9)
قال فاستنقذتها منهم قبل أن يشربوا، فأقبلت بها أسوقها فلقينى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إن القوم عطاش وانى أعجلتهم قبل أن يشربوا فاذهب في أثرهم (10) فقال يا ابن الأكوع ملكت فأسجح (1) إن القوم يقرون فى قومهم