মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১৯. ইয়াহয়া ইবন সাঈদ থেকে বর্ণিত যে, শুরাহবীল ইবন সা'দ তাঁকে জানিয়েছিল যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ্ (রা) বলেছিলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে হুদায়বিয়া থেকে ফেরার পথে সুকয়া নামক স্থানে যাত্রাবিরতি করেছিলাম। তখন মুআয ইবন জাবাল (রা) বলেছিলেন আমাদের পানির পাত্রে পানি ভরে দিবে কে? জাবির বলেন আমি কতক আনসারী সাহাবীকে নিয়ে পথে বের হলাম। আমরা 'ইসায়াহ্' নামক স্থানের পানি মহলে এসে পৌঁছি। ইসায়াহ থেকে সুকয়ার দূরত্ব প্রায় ২৩ মাইল। আমরা আমাদের পাত্রগুলোতে পানি ভরে নিলাম। রাত কিছুটা গভীর হবার পর আমি একজন লোক দেখতে পেলাম যে, তাঁর উট কূপে নামার জন্যে তাঁর সাথে টানাটানি করছে। তিনি বললেন আমি পানির ঘাটে নামব। অতঃপর আমি দেখলাম যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)। তিনি নামলেন। আমি তাঁর উটের লাগাম টেনে সেটিকে বসালাম। রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে ইশার নামায আদায় করলাম। হযরত জাবির (রা) তাঁর পাশে ছিলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) ১৩ রাকআত নামায আদায় করলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
حدثنا يحيى بن سعيد (9) أن شرحبيل بن سعد أخبره أن جابر بن عبد الله رضى الله عنهما قال أقبلنا مع رسول الله صلى الله عليه وآله وسلم من الحديبية حتى نزلنا السقيا (10) فقال معاذ بن جبل من يسقينا في أسقيتنا (1) قال جابر فخرجت فى فئة من الأنصار حتى أتينا الماء الذى بالأثاية (2) وبينهما قريباً من ثلاثة وعشرين ميلاً فسقينا فى أسقيتنا حتى إذا كان بعد عتمة (3) إذا رجل ينازعه بعيره إلى الحوض (4) فقال أورد فإذا هو النبى صلى الله عليه وسلم فأورد ثم أخذت بزمام ناقته فأنحتها فقام فصلى العتمة (5) وجابر فيما ذكر إلى جنبه ثم صلى بعدها ثلاث عشرة سجدة
tahqiqতাহকীক:তাহকীক চলমান