মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১৮. ইবন উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) হযরত উছমান (রা) কে প্রেরণ করেছিলেন মক্কাতে। তিনি হুদায়বিয়া ত্যাগ করার পর বায়আত-ই-রিদওয়ান অনুষ্ঠিত হয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর এক হাত অপর হাতের ওপর রেখে বায়আত করে বলেছিলেন এটি উছমানের পক্ষে বায়আত।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن ابن عمر (8) أن رسول الله صلى الله عليه وآله وسلم بعث عثمان رضى الله عنه إلى مكة وكانت بيعة الرضوان بعد ما ذهب عثمان فضرب بها يده على يده وقال هذه لعثمان
tahqiqতাহকীক:তাহকীক চলমান