মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১৪
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১৪. সালামা ইবনুল আকওয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন হুদায়বিয়াতে আমি অন্যান্যদের সাথী হয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বায়আত করেছিলাম। এরপর আমি এক কোণে বসা অবস্থায় ছিলাম। লোকজন রাসূলুল্লাহ (ﷺ) এর দরবার ছেড়ে চলে যাবার পর তিনি আমাকে বললেন, ওহে ইবনুল আকওয়া! তুমি কি শপথ নিবে না? তিনি বললেন ইয়া রাসূলাল্লাহ্! আমি ইতোমধ্যে বায়আত করে নিয়েছি। এরপর বর্ণনাকারী বললেন, আপনি কি বিষয়ে বায়আত করেছেন? আমি বললাম মৃত্যু বিষয়ে বায়আত করেছি।

অন্য সনদে আবু উবায়দ ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেছেন যে, আমি সালামা ইব্‌ন আকওয়াকে বলেছিলাম হুদায়বিয়া দিবসে আপনারা কী বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বায়আত করেছিলেন? তিনি বললেন যে, আমরা মৃত্যু বিষয়ে বায়আত করেছিলাম।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن سلمة بن الأكوع (8) قال بايعت رسول الله صلى الله عليه وآله وسلم مع الناس فى الحديبية ثم قعدت متنحياً فلما تفرق الناس عن رسول الله صلى الله عليه وسلم قال يا ابن الأكوع ألا تبايع؟ قال قلت قد بايعت يا رسول الله، قال أيضاً، قلت علام؟ قال على الموت (1) (ومن طريق ثان) (2) عن يزيد أبى عبيد قال قلت لسلمة بن الأكوع على أى شيء بايعتم رسول الله صلى الله عليه وسلم يوم الحديبية قال بايعناه على الموت
tahqiqতাহকীক:তাহকীক চলমান