মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১৫. সাঈদ ইব্‌ন মুসায়্যাব থেকে বর্ণিত। তিনি বলেছেন, যারা বৃক্ষ-তলে রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বায়আত-ই-রিদওয়ান করেছিলেন আমার বাবা তাঁদের মধ্যে ছিলেন। বায়আতের বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন পরবর্তী বৎসর আমরা হজ্জের নিয়্যতে যাত্রা করেছিলাম। পথিমধ্যে ওই বৃক্ষের স্থানটি আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছিল। অতঃপর তোমাদের নিকট যদি একবার চিহ্নিত হয় তবে সে বিষয়ে তোমরা অধিকতর অবগত হবে। অন্য সনদে এসেছে তারিক ইব্‌ন আবদুর রহমান বলেছেন যে, সাইদ ইবন মুসায়্যাবের নিকট হুদায়বিয়া দিবসের বিশেষ বৃক্ষটি সম্পর্কে আলোচনা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে, আমার বাবা আমাকে জানিয়েছেন যে, তিনি ওই বৎসর বায়আত গ্রহণকারীদের সাথে ছিলেন। পরবর্তী বৎসর তাঁরা ওই বৃক্ষের অবস্থান ভুলে গিয়েছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن سعيد بن المسيب (3) قال كان أبى ممن بايع النبى صلى الله عليه وآله وسلم تحت الشجرة بيعة الرضوان فقال أنطلقنا فى قابل حاجين فعميى علينا مكانها (يعنى الشجرة) فإن كانت بينت لكم فأنت أعلم (4) (ومن طريق ثان) (5) عن طارق (يعنى ابن عبد الرحمن) قال ذكر عند سعيد بن المسيب الشجرة فقال حدثنى أبى أنه كان ذلك العام معهم فنسوها من العام المقبل
tahqiqতাহকীক:তাহকীক চলমান