মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১৩ – আবদুল্লাহ্ ইব্‌ন মুগাফফাল (রা) থেকে বর্ণিত। যাদেরকে উপলক্ষ করে
وَلَا عَلَى الَّذِينَ إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ
অর্থাৎ, ওদেরকেও কোন অপরাধ নেই যারা আপনার নিকট বাহনের জন্যে এলে আপনি বলেছিলেন “তোমাদের জন্যে কোন বাহন আমি পাচ্ছি না" ওরা অর্থব্যয়ে অসামর্থজনিত দুঃখে অশ্রুবিগলিত নেত্রে ফিরে গেল, (সূরা তাওবা: ৯২)
আয়াত নাযিল হয়েছে তিনি তাদের একজন। তিনি বলেছেন আমি তখন একটি বৃক্ষ শাখা ধরে রেখেছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) ওই শাখার ছায়ায় ছিলেন। লোকজন তাঁর হাতে বায়আত করছিল। তারা বলছিল আমরা কি মৃত্যুতে রাজী বলে বায়আত করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, তা নয় বরং এ বিষয়ে বায়আত কর যে, তোমরা পলায়ন করবে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن عبد الله بن مغفل (7) وكان أحد الرهط الذين نزلت فيهم الآية {ولا على الذين إذا ما أتوك لتحمله} - الخ الآية قال انى لآخذ بعض من أغصان الشجرة أظلل به النبى صلى الله عليه وآله وسلم وهم يبايعونه فقالوا نبايعك على الموت قال لا ولكن لا تفروا
tahqiqতাহকীক:তাহকীক চলমান