মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১২. হাজ্জাজ-আবূ জুরায়জ হযরত জাবির (রা) কে বলতে শুনেছেন। জাবির (রা) কে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) কি যুল হুলাফাতে বায়আত করিয়েছিলেন? তিনি বললেন, না- তিনি সেখানে বায়আত করাননি। তিনি সেখানে নামায আদায় করেছেন। হুদায়বিয়ার বৃক্ষ যেখানে সেখানে ব্যতীত অন্য কোথাও তিনি বায়আত করাননি। তিনি হযরত জাবির (রা) কে এটা বলতেও শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হুদায়বিয়ার কূপ-এর তীরে দুআ করেছিলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
حدثنا حجاج (5) قال ابن جريح أخبرنى أبو الزبير أنه سمع جابرا يُسئل هل بايع النبى صلى الله عليه وآله وسل بذى الحليفة؟ قال لا ولكن صلى بها ولم يبايع إلا عند الشجرة التى للحديبية، وأخبرنا أنه سمع جابراً دعا (6) على بئر الحديبية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩১২ | মুসলিম বাংলা