মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩১১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১১. আবূ যুবায়র সূত্রে হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, হযরত আব্বাস (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর হাত ধরে রেখেছিলেন আর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের অঙ্গীকার নিচ্ছিলেন। বায়আত শেষে রাসূলুল্লাহ (ﷺ) বললেন আমি অঙ্গীকার নিয়েছি এবং আল্লাহ্ প্রেরিত সুসংবাদ তোমাদেরকে দিয়েছি। বর্ণনাকারী বলেন, আমি সেদিন জাবির (রা) কে বলেছিলাম যে, আপনারা কিভাবে রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বায়আত করেছিলেন! মৃত্যুবরণের বিষয়ে বায়'আত করেছিলেন কিনা? তিনি বললেন- না। আমরা বরং বায়'আত করেছি যে, আমরা পলায়ন করব না। আমি বললাম আপনি কি বৃক্ষের দিন দেখেছেন? তিনি বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) উমার ইবনুল খাত্তাব (রা)-এর হাত ধরে রেখেছিলেন আর আমরা তাঁর হাতে বায়আত করেছি। আমি বললাম আপনারা কতজন ছিলেন? তিনি বললেন আমরা ছিলাম ১৪ শত জন। আমরা সকলেই তাঁর নিকট বায়আত করেছি তবে জাদ্দ ইবন্ কায়স বায়আত করেনি। সে একটি উটের পেটের নীচে লুকিয়েছিল। আমরা সেদিন সাতজনে একটি করে মোট ৭০টি উট কুরবানী করেছি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن أبى الزبير عن جابر (1) قال كان العباس آخذاً بيد رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم يواثقنا فلما فرغنا قال رسول الله صلى الله عليه وسلم أخذت وأعطيت (2) قال فسالت جابراً يومئذ كيف بايعتم رسول الله صلى الله عليه وسلم أعلى الموت؟ قال لا ولكن بايعناه على أن لا نقر، قلت أفرأيت يوم الشجرة؟ قال كان آخذاً بيد عمر بن الخطاب حتى بايعناه: قلت كم كنتم؟ قال كنا أربع عشرة مائة فبايعناه كلنا إلا الجد بن قيس (3) اختبأ تحت بطن بعير، ونحرنا يومئذ سبعين من البدن لكل سبعة جزور