মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩১০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩১০. জাবির (রা) থেকে বর্ণিত। হুদায়বিয়া দিবসে আমরা ছিলাম ১৪০০ জন। আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বায়'আত করেছি। রাসূলুল্লাহ (ﷺ) সামুরা বৃক্ষের নিচে ছিলেন। হযরত উমার রাসূলুল্লাহ (ﷺ) এর হাত ধরে রেখেছিলেন। আমরা বায়আত করেছিলাম যে, আমরা পলায়ন করব না। মৃত্যুবরণে আমরা বায়আত করিনি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن جابر (3) قال كنا يوم الحديبية ألفاً وأربعمائة فبايعناه وعمر آخذ بيده تحت الشجرة وهى سمرة (4) على أن لا نفر ولم نبايعه على الموت (5)
tahqiqতাহকীক:তাহকীক চলমান