মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩০৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বায়'আত-ই রিদওয়ান
৩০৯. মা'কিল ইবন্ ইয়াসার (রা) থেকে বর্ণিত হুদায়বিয়া দিবসে তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলেন। নিজহাতে তিনি একটি বৃক্ষ শাখা রাসূলুল্লাহ (ﷺ) এর মাথা থেকে উপরে উঠিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন মানুষকে বায়আত করাচ্ছিলেন। (অপর বর্ণনায় এসেছে যে, يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ মহান আল্লাহর হাত তাদের হাতের উপরে)। তারা তাঁর হাতে অঙ্গীকার করল যে, তারা পালিয়ে যাবে না। তারা সংখ্যায় ছিল ১৪০০ জন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى بيعة الرضوان
عن مَعقِل بن يسار (1) أنه شهد رسول الله صلى الله عليه وآله وسلم يوم الحديبية وهو رافع غصناً من أغصان الشجرة بيده عن رأس رسول الله صلى الله عليه وسلم يبايع الناس (وفى رواية يد الله فوق أيديهم) (2) فبايعوه على أن لا يفروا وهم يومئذ ألف وأربع مائة