মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩০৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হুদায়বিয়ার সন্ধির বিবরণ ও শর্তসমূহ
৩০৮. আনাস (রা) থেকে বর্ণিত যে, কুরায়শগণ রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। তাদের মধ্যে সুহায়ল ইবন আমর ছিল। রাসূলুল্লাহ (ﷺ) আলী (রা) কে বলেছিলেন লিখ- বিসমিল্লাহির রাহমানির রাহীম। তখন সুহায়ল বলে উঠল, বিসমিল্লাহির রাহমানির রাহীম লিখবেন? আমরা বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে কিছু বুঝি না-আপনি বরং এটা লিখুন "বিসমিকাল্লাহুম্মা"-হে আল্লাহ্! আপনার নামে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আলী (রা)-কে বললেন, লিখ এটি সম্পাদিত হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ-এর পক্ষে। তখন সুহায়ল বলল, আমরা যদি আপনাকে আল্লাহর রাসূলরূপে জানতাম তাহলে তো অবশ্যই আপনার অনুসরণ করতাম। আপনি বরং আপনার নাম এবং আপনার বাবার নাম লিখুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আলী (রা) কে বললেন লিখ "আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ থেকে"। তারা রাসূলুল্লাহ (ﷺ) থেকে এই শর্ত মানিয়ে নিয়েছিল যে, তাদের মধ্য থেকে কেউ মুসলমানদের নিকট গেলে তারা তাকে ফেরত দিবে আর মুসলমানদের মধ্য থেকে কেউ তাদের নিকট গেলে তারা তাকে ফেরত দিবে না। হযরত আলী (রা) বলেছিলেন ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি কি তা লিখব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন হাঁ লিখ যে, আমাদের মধ্য থেকে কেউ যদি তাদের নিকট চলে যায় এবং আল্লাহ্ তাকে তাঁর রহমত থেকে বিতাড়িত করেন তারা তাকে আমাদের নিকট ফেরত দিবে না।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى نص كتاب صلح الحديبية وشروطه
عن أنس (5) أن قريشاً صالحوا النبى صلى الله عليه وآله وسلم وفيهم سهيل بن عمرو فقال النبى صلى الله عليه وآله وسلم لعلىّ اكتب بسم الله الرحمن الرحيم فقال سهيل أمّا بسم الله الرحمن الرحيم فلا ندرى ما بسم الله الرحمن الرحيم، ولكن اكتب ما نعرف باسمك اللهم، فقال اكتب من محمد رسول الله، قال لو علمت أنك رسول الله لاتبعناك ولكن اكتب اسمك واسم أبيك قال فقال النبى صلى الله عليه وسلم اكتب من محمد بن عبد الله، واشترطوا على النبى صلى الله عليه وآله وسلم أن من جاء منكم لم نرده عليكم: ومن جاء منكم رددتموه علينا، فقال (يعنى علياً) يا رسول الله أنكتب هذا؟ قال نعم أنه من ذهب منا إليهم فأبعده الله (6)
tahqiqতাহকীক:তাহকীক চলমান