মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩০৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হুদায়বিয়ার সন্ধির বিবরণ ও শর্তসমূহ
৩০৭. আবু ইসহাক বর্ণনা করেছেন বারা ইব্ন আযিব থেকে। তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) যীকা'দাহ মাসে উমরার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার অধিবাসীগণ তাঁকে মক্কায় প্রবেশের সুযোগ দানে অস্বীকৃতি জানাল। শেষ পর্যন্ত তিনি তাদের সাথে এই মর্মে সমঝোতা চুক্তি সম্পাদন করলেন যে, পরবর্তী বৎসর তিনি মক্কায় প্রবেশ করবেন এবং তিনদিন অবস্থান করবেন। চুক্তিপত্র লিখার সময় তারা লিখলেন এই চুক্তি সম্পাদন করছে আল্লাহর রাসূল মুহাম্মাদ (ﷺ), তারা বলল আমরা তো এটা মানি না। আমরা যদি মানতাম যে, আপনি আল্লাহর রাসূল তাহলে তো আপনাকে বাঁধা-ই দিতাম না। বরং আপনি আবদুল্লাহ্ এর পুত্র মুহাম্মাদ। তিনি বললেন আমি আল্লাহর রাসূল এবং আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ। হযরত আলী (রা) বললেন, আমি কখনও আপনার পরিচয় মুছতে পারব না। রাসূলুল্লাহ (ﷺ) চুক্তিপত্র নিজের হাতে নিলেন, তিনি ভালো লিখতে পারতেন না। (অপর বর্ণনায় এসেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) আলী (রা) কে বললেন ওই শব্দ মুছে দাও। আলী (রা) বললেন আমি তা মুছব না। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নিজে তা মুছে ফেললেন। এরপর হযরত আলী (রা) "রাসূলুল্লাহ্" শব্দের স্থলে লিখলেন এটি সেই চুক্তি যা সম্পাদন করছেন মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্ যে, তিনি মক্কায় প্রবেশ করবেন শুধুমাত্র তরবারি নিয়ে এবং সেটি থাকবে কোষবদ্ধ। শুধুমাত্র যে তাঁর অনুসরণ করতে চায় তাকে ছাড়া অন্য কেউ তাঁর সাথে বাহিরে যাবে না আর তাঁর সাথীদের কেউ যদি মক্কায় থেকে যেতে চায় তাকে তিনি বাঁধা দিতে পারবেন না।
শর্তানুসারে পরবর্তী বৎসর রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় প্রবেশ করলেন এবং নির্ধারিত মেয়াদ শেষ হবার পর তারা হযরত আলী (রা) কে এসে বলল, আপনার নেতাকে বেরিয়ে যেতে বলুন-সময় তো শেষ হয়ে গিয়েছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে এলেন।
আবু ইসহাক সূত্রে হযরত বারা থেকে বর্ণিত। তিনি বলেছেন, হুদাইবিয়া দিবসে তিনটি শর্ত মেনে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) মুশরিকদেরকে ছেড়ে এসেছিলেন। যারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসবে তিনি তাদেরকে ফেরত পাঠাবেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে কেউ তাদের নিকট চলে গেলে তারা তাকে ফেরত দিবে না এবং রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাথিগণ পরবর্তী বৎসর উমরার জন্যে মক্কায় প্রবেশ করবেন এবং সেখানে তিনদিন অবস্থান করবেন। এ সময়ে তরবারি-তীর ইত্যাদি অস্ত্রশস্ত্র কোষবদ্ধ থাকবে।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى نص كتاب صلح الحديبية وشروطه
عن أبى إسحاق (6) عن البراء بن عازب قال اعتمر رسول الله صلى الله عليه وسلم فى ذي القعدة فأبى أهل مكة إن يدعوه يدخل مكة حتى قاضاهم على أن يقيم بها ثلاثة أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله قالوا لا نقر بهذا، لو نعم أنك رسول الله ما منعناك شيئاً، ولكن أنت محمد بن عبد الله، قال أنا رسول الله وأنا محمد بن عبد الله، قال لعلى امح رسول الله، قال والله لا أمحوك أبداً، فأخذ النبى صلى الله عليه وسلم الكتاب وليس يحسن أن يكتب (وفى لفظ فقال لعلى امحه فقال ما أنا بالذى أمحاه فمحاه رسول الله صلى الله عليه وسلم بيده (فكتب (يعنى عليا) مكان رسول الله: هذا ما قاضى عليه محمد بن عبد الله أن لا يدخل مكة السلاح إلا السيف فى القراب (1) ولا يخرج من اهلها أحد الا من أراد ان يتبعه، ولا يمنع أحداً من أصحابه أن يقيم بها فلما دخلها (2) ومضى الأجل أتوا عليا فقالوا قل لصاحبك فليخرج عنا فقد مضى الأجل، فخرج رسول الله صلى الله عليه وسلم (وعنه من طريق ثان) (3) عن البراء أيضاً قال وادع رسول الله صلى الله عليه وسلم المشركين يوم الحديبية على ثلاث، من أتاهم من عند النبى صلى الله عليه وسلم لن يردوه، ومن أتى الينا منهم ردوه اليهم، وعلى أن يجيء النبى صلى الله عليه وسلم من العام المقبل وأصحابه فيدخلون مكة معتمرين فلا يقيمون الا ثلاثاً، ولا يدخلون الا جُلب السلاح (4) السيف والقوس ونحوه