মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩০৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : হুদায়বিয়ার উমরাহ, রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবীদের মক্কা প্রবেশে কুরায়শদের বাধাদান ও সন্ধিচুক্তি সম্পাদন
৩০৬. আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, কুরায়শ বংশীয় কতক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বলল হে মুহাম্মাদ, আমরা আপনার প্রতিবেশী ও মিত্র গোত্র-আমাদের কতক ক্রীতদাস আমার নিকট থেকে পালিয়ে আপনার এখানে চলে এসেছে মূলত ধর্মে তাদের কোন অনুরাগ এবং সত্য উপলব্ধিতে তাদের কোন আগ্রহ নেই-ওরা আমাদের ধনসম্পদ ও পশুপাল ফেলে রেখে পালিয়ে এসেছে। আপনি ওদেরকে আমাদের নিকট ফেরত দিয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) হযরত আবূ বকর (রা)-কে বললেন, আপনি কী বলেন? তিনি বললেন ওরা তো আপনার প্রতিবেশী ওরা ঠিকই বলেছে। এ উত্তরে অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর মুখমণ্ডল পরিবর্তিত হয়ে গেল। হযরত উমার (রা)-কে বললেন, আপনি কী বলেন? হযরত উমার (রা) বললেন, ওরা তো ঠিকই বলেছে, ওরা আপনার প্রতিবেশী ও মিত্র গোত্রীয় লোক। এ উত্তরে রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখাবয়বে চরম বিরক্তির চিহ্ন দেখা দেয়।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في عمرة الحديبية وصد قريش النبي - صلى الله عليه وسلم - وأصحابه عن دخول مكة وإجراء الصلح
عن على (2) قال جاء النبى صلى الله عليه وسلم أناس من قريش فقالوا يا محمد انا جيرانك وحلفاؤك وان ناساً من عبيدنا قد أتوك ليس بهم رغبة فى الدين ولا رغبة فى الفقه (3) انما فروا من ضياعنا وأموالنا فارددهم الينا فقال لأبى بكر ما تقول؟ قال صدقوا إنهم جيرانك، قال فتغير وجه النبى صلى الله عليه وسلم، ثم قال لعمر ما تقول؟ قال صدقوا (4) إنهم جيرانك وحلفاؤك فتغير وجه النبى صلى الله عليه وسلم