মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ২৯১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: খন্দক ও বানু কুরায়যার যুদ্ধ এবং সা'দ ইব্‌ন মুআয (রা)-এর আহত হওয়া
২৯১. আবদুল্লাহ্ ইবন্ যুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, খন্দক যুদ্ধের দিন আমি এবং উমার ইবন আবূ সালামা রাসূলুল্লাহ (ﷺ) এর সহধর্মিনীদের তাঁবুতে ছিলাম। হাসান (রা) ওই তাঁবু তৈরি করেছিলেন। বাহিরের অবস্থা দেখার জন্যে উমার আমাকে উপরে উঠাতো আর আমি তাকে উপরে উঠাতাম। সে যখন আমাকে উপরে উঠাতো তখন আমি দেখতে পেতাম এবং বুঝতে পারতাম যে, ওই আমার পিতা-তিনি বানু কুরায়যা গোত্রের দিকে যাচ্ছেন। আমার পিতা ওই যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে অংশ নিয়েছিলেন। একপর্যায়ে রাসূলুল্লাহ (ﷺ) ঘোষণা দিয়ে বলেছিলেন কে আছে যে, বানু কুরায়যা গোত্রের নিকট যাবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমার বাবা যখন ফিরে এলেন তখন আমি তাঁকে বললাম, বাবা! আল্লাহর কসম আপনি যখন বানু কুরায়যা গোত্রের দিকে যাচ্ছিলেন তখন আমি আপনাকে নিশ্চিতভাবে চিনতে পেরেছিলাম। বাবা বললেন, প্রিয় পুত্র! রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিতামাতা দুজনের কুরবানীর কথা উল্লেখ করে আমাকে বলেছিলেন আমার পিতা-মাতা তোমার জন্যে কুরবানী হোক।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء مشتركا في غزوة الخندق وبني قريظة وجرح سعد بن معاذ رضي الله عنه
عن عبد الله بن الزبير (9) قال لما كان يوم الخندق كنت انا وعمر بن أبي سلمة في الأطم (10) الذي فيه نساء رسول الله - صلى الله عليه وسلم - أطم حسان فكان يرفعني وأرفعه فاذا رفعني عرفت أبي حبن يمر إلي بني قريظة وكان يقاتل مع رسول الله - صلى الله عليه وسلم - يوم الخندق فقال من يأتي بني قريظة فيقاتلهم؟ فقلت له حين رجع يا أبت تالله ان كنت لأعرفك حين تمر ذاهباً إلي بني قريظة، فقال يا بني أما والله إن كان رسول الله - صلى الله عليه وسلم - ليجمع لي أبويه جميعا يفديني بهما، يقول فداك أبي وأمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান