মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৯০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: খন্দক ও বানু কুরায়যার যুদ্ধ এবং সা'দ ইব্ন মুআয (রা)-এর আহত হওয়া
২৯০. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন খন্দকের যুদ্ধের দিন সা'দ ইব্ন মুআয আহত হয়েছিলেন। তাতে তাঁর হাতের শীর্ষ রগ কেটে গিয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) আগুন ব্যবহার করে রক্তক্ষরণ বন্ধ করেছিলেন। একপর্যায়ে তাঁর হাত ফুলে ওঠে। রাসূলুল্লাহ (ﷺ) পুনরায় অনুরূপ চিকিৎসা করেন। হাত আবার ফুলে ওঠে। তিনি আবার একই ধারায় চিকিৎসা করেন। আবার হাত ফুলে ওঠে এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এ অবস্থা দেখে হযরত সা'দ বিন মু'আয (রা) বললেন হে আল্লাহ্! বানু কুরায়যা গোত্রের শেষ পরিণতি দেখে আমার নয়ন জুড়ানোর পূর্বে আমার মৃত্যু দিবেন না। অবিলম্বে তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল। আর এক ফোঁটা রক্তও ঝরেনি। বানু কুরায়যা গোত্র হযরত সা'দ (রা) এর ফায়সালা মানতে রাজী হল। রাসূলুল্লাহ (ﷺ) সা'দ (রা) কে আনার ব্যবস্থা করলেন। তিনি এলেন এবং ফায়সালা দিলেন যে, ওদের বয়স্ক পুরুষদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদেরকে জীবিত রাখা হবে যাতে মুসলমানগণ ওদের সেবা নিতে পারে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আপনি আল্লাহর এবং তাঁর রাসূলের ফায়সালা মুতাবিক ফায়সালা দিয়েছেন। ওরা ছিল ৪০০ জন। ওদের হত্যা করার পর মুআয (রা) এর ক্ষতস্থান থেকে আবার রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ইনতিকাল করেন। আল্লাহ্ তাঁর প্রতি সন্তুষ্ট হোন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء مشتركا في غزوة الخندق وبني قريظة وجرح سعد بن معاذ رضي الله عنه
عن جابر (6) أنه قال رمي يوم الأحزاب سعد بن معاذ فقطعوا أكحله فحسمه (7) رسول الله - صلى الله عليه وسلم - بالنار فانتفخت يده، فحسمه فانتفخت يده، فحسمه أخري فانتفخت يده فنزفه (8) فلما رأي ذلك قال اللهم لا تخرج نفسي حتي تقر عيني من بني قريظة فاستمسك عرقه فما قطر قطرة حتي نزلوا علي حكم سعد فأرسل اليه فحكم أن نقتل رجالهم وتستحيا نساؤهم وذراريهم ليستعين بهم المسلمون. فقال رسول الله - صلى الله عليه وسلم - أصبت حكم الله فيهم، وكانوا أربعمائة فلما فرغ من قتلهم اتفتق عرقه فمات (رضي الله عنه)